
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর ওয়েবসাইটগুলোর সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ওয়েবসাইটটি চালুর জন্য কাজ করছে ব্যাংকটির তথ্যপ্রযুক্তি দল।
