বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ সরকারের, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯

শেয়ার করুনঃ
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ সরকারের, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য গ্রহণ করেনি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। অন্যদিকে, বিএনপি এই বক্তব্যকে সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছে। তবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই দিয়ে একে আইন প্রয়োগ ও জননিরাপত্তা জোরদারের আহ্বান হিসেবে ব্যাখ্যা করেছে।

গত সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ তাকে ফ্যাসিস্ট বলে, আর নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয় বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার আহ্বান জানান আইজিপি।

বক্তব্যটি প্রকাশ্যে আসার পর জামায়াতে ইসলামী তাঁর ক্ষমা দাবি করে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদত্যাগ দাবি করে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইত্তেফাককে বলেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান শূন্য সহনশীলতা। আইজিপি অসতর্কতাবশত কথাটি বলেছেন উল্লেখ করে তিনি বলেন, এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু হতে দেবে না বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, আইনের শাসন ও আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করা দলের সরকারের সময়ে পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা উদ্বেগজনক। পর্যাপ্ত আইন প্রয়োগ করেই সন্ত্রাস ও অপরাধ দমন সম্ভব; বেআইনি পদ্ধতি কার্যকর নয় বলে মন্তব্য করেন তিনি। দায়িত্বশীল ব্যক্তিদের সতর্কভাবে বক্তব্য দেওয়ার আহ্বান জানান রিজভী।

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বক্তব্যটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে আইজিপি ব্যাখ্যা দিয়েছেন। অন্য কোনো সিদ্ধান্ত প্রয়োজন হলে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর বিবেচনা করবেন।

বিচারবহির্ভূত_হত্যাকাণ্ডআইজিপিআইনের_শাসন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ সরকারের, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ সরকারের, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে, বিশেষ করে কৃত্রিম তন্তু ও টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা

বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব, বিনিয়োগে গুরুত্ব

বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব, বিনিয়োগে গুরুত্ব

বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির শীর্ষ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পায়নে

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জাপানিজ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেরা’র স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন

পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ চায় জাপান

পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় এক লাখ কোটি ইয়েনের বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করছে জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিতে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপানের রাজধানী টোকিওতে তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সানায়ে তাকাইচি। জাপানের