শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:৩০

শেয়ার করুনঃ
রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ
রেমিট্যান্স মে ২০২৫

চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই রেমিট্যান্স আয়ে বড় অঙ্কের অর্জন করেছে বাংলাদেশ। প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৬১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকার সমান। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা প্রায় ১১৫৫ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের এই ১৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। কৃষি ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে আরও ১৫ কোটি ডলারের বেশি। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।

তবে কিছু ব্যাংক রেমিট্যান্স আহরণে ব্যর্থ হয়েছে। কোনো ধরনের রেমিট্যান্স পায়নি এমন ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৯টি। এর মধ্যে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং সীমান্ত ব্যাংক পিএলসি। বিদেশি ব্যাংকের তালিকায় রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

আরও

আগামী বাজেটে ভ্যাট ছাড় নেই, কঠোর রাজস্ব নীতি

আগামী বাজেটে ভ্যাট ছাড় নেই, কঠোর রাজস্ব নীতি

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের এ ঊর্ধ্বমুখী ধারা শুরু হয়েছিল চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই। জুলাই মাসে রেমিট্যান্স আসে ১৯১ কোটি ডলারের বেশি। এরপর আগস্টে তা দাঁড়ায় ২২২ কোটি ডলারে, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি এবং ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ২৬৪ কোটি ডলারে। মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা চলতি অর্থবছরে রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এই ধারাবাহিকতা প্রবাসী অর্থনীতিতে বাংলাদেশের শক্ত অবস্থান প্রমাণ করছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাঁরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে সরকারি উদ্যোগ, হুন্ডির দমন ও বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনার সুযোগ এর পেছনে বড় ভূমিকা রেখেছে। তাই এ গতি ধরে রাখতে আরও আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যাংকিং সেবা এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

রেমিট্যান্স মে ২০২৫বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স রিপোর্টপ্রবাসী আয় ডলার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি টাকার মান স্থিতিশীল রাখতে এবং আমদানি ব্যয় সামলাতে এই অর্থ দেশের অর্থনীতিতে বড় সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

এ সম্পর্কিত আরও পড়ুন

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে আনীত প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন পৌঁছেছে। জাহাজটির নাম ‘এমটি সেন্ট্রাল স্টোর’। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় বহির্নোঙ্গরে মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ১৮৩ দশমিক ৬ মিটার লম্বার জাহাজটি পৌঁছায়। এই তথ্য নিশ্চিত করেছেন জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে জাহাজটি বন্দরের

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও স্বস্তি

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও স্বস্তি

টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে আবারও স্বস্তি ফিরেছে। বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ দাম বাড়ানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মূল্য নির্ধারণ করে সংগঠনটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি

আগামী বাজেটে ভ্যাট ছাড় নেই, কঠোর রাজস্ব নীতি

আগামী বাজেটে ভ্যাট ছাড় নেই, কঠোর রাজস্ব নীতি

আগামী ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণ বাড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয়

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফনের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। ওই মাসে প্রায় ৪ বিলিয়ন

জ্বালানি সাশ্রয়ে রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ে রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ঢাকাসহ সারা দেশের দোকান, শপিংমল ও বাণিজ্য বিতান রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়