শুক্রবার, ৩ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

একদিনেই মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন, আটক ৭১ বাংলাদেশি

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ২১:১১

শেয়ার করুনঃ
একদিনেই মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন, আটক ৭১ বাংলাদেশি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একদিনে মৌলভীবাজার জেলার বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ৭১ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে। বৃহস্পতিবার ভোরে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন ও শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বড়লেখা সীমান্তে আটককৃতদের মধ্যে রয়েছেন ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু। বিজিবির ৫২ ব্যাটালিয়নের সূত্র জানায়, পাল্লাথল পুঞ্জি এলাকায় টহলের সময় এদেরকে আটক করা হয়, যারা ভারতের অভ্যন্তরে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অনুপ্রবেশ করেছিল।

তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল এবং সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। আটককৃতদের মধ্যে যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে একই দিন ভোরে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ-ইন করে বিএসএফ। বিজিবি জানায়, কাকমারাছড়া রাবার বাগানসংলগ্ন জঙ্গলপথ দিয়ে রাতের আঁধারে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মো. ইমরান শেখ, মোছা. রুপা খাতুন, মোছা. শামীমা খাতুন, মোছা. আমিনা খাতুন, মো. বিপ্লব মঈন উদ্দিন, মোছা. রতœা খাতুন, মো. আকাশ, মো. পারভেজ, মো. অলিউর শেখ, মো. রবিউলসহ আরও অনেকে। তারা মাদারীপুর, খুলনা, কুড়িগ্রাম ও বাগেরহাট জেলার বাসিন্দা। শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, বিজিবি আটককৃতদের বিকেলে থানায় হস্তান্তর করেছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

এর আগে গত ২৫ জুন একই সীমান্ত দিয়ে বিএসএফ ১৯ জনকে পুশ-ইন করেছিল। তখন পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নারী ও শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে স্থানীয় সূত্র জানায়, একই দিন জেলার কুলাউড়ার মুরইছড়া ও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়েও কয়েকজনকে পুশ-ইন করেছে বিএসএফ, তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

বিএসএফ পুশইনবড়লেখা সীমান্তশ্রীমঙ্গল সীমান্তমৌলভীবাজার বিজিবি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ বিষয়ে জানতে চাইলে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত তারা বড়লেখা ও শ্রীমঙ্গলের পুশ-ইন নিয়ে কার্যক্রম চালাচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া প্রায় ১০ কোটি টাকার গ্রামীণ পানি সরবরাহ ও স্বাস্থ্যবিধি প্রকল্প দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় আড়াই হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্বল তদারকির কারণেই প্রকল্পটি কার্যত মুখ থুবড়ে পড়েছে। জনস্বাস্থ্য

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে রাজবাড়ী মহিলা দলকে হারিয়ে জয় তুলে নিয়েছে বরিশাল মহিলা দল। নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে সমতায় থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বরিশালের ফুটবলাররা। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পাশাপাশি নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হাসপাতালের ভেতরে কুকুরের অবাধ বিচরণ, রোগীর শয্যার পাশে বিড়ালের বিষ্ঠা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের জন্য নির্ধারিত খাবার যথাযথভাবে সরবরাহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের বহির্বিভাগ ও ফার্মেসির সামনে একাধিক কুকুর ঘোরাঘুরি করতে দেখা যায়। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা আতঙ্কের মধ্যে পড়ছেন। বিশেষ করে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ব্যাপক এই হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে সংঘটিত হামলায় রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত ১৩০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক ভবন, অবকাঠামো ও

টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা-মদ উদ্ধার

টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা-মদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানে প্রথমে শীলখালী চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময়