শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

হিলি বন্দরে লক্ষ্যমাত্রা ডিঙ্গাতে পারেনি এনবিআর, রাজস্ব ঘাটতি ২০ কোটি

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ২০:১৬

শেয়ার করুনঃ
হিলি বন্দরে লক্ষ্যমাত্রা ডিঙ্গাতে পারেনি এনবিআর, রাজস্ব ঘাটতি ২০ কোটি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে প্রায় ২০ কোটি ৭৬ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৭৪০ কোটি ৯ লাখ টাকা। তবে হিলি কাস্টমস কর্তৃপক্ষ সে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণে ব্যর্থ হয়েছে। পুরো অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা।

হিলি কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, চলতি বছরে রাজস্ব ঘাটতির অন্যতম প্রধান কারণ হলো পণ্য আমদানিতে স্থবিরতা ও ট্রাক কমে যাওয়া। পূর্বে যেখানে প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য বন্দরে আসতো, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৩০ থেকে ৩৫ ট্রাকে। এর ফলে রাজস্ব আয়ে সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে।

মাসওয়ারি বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের শুরুর দিকে কিছু মাসে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকলেও বছরের মাঝামাঝি থেকে তা কমতে শুরু করে। উদাহরণস্বরূপ, জুলাই মাসে ৪৫ কোটি ৯ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। আগস্টে ছিল ৬০ কোটি ৮৯ লাখ টাকার লক্ষ্য, আদায় হয় ৫৮ কোটি ৩৯ লাখ।

আরও

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
তবে ফেব্রুয়ারি, মার্চ এবং মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণ হয়। বিশেষ করে মে মাসে লক্ষ্য ছিল ৪৯ কোটি ১৩ লাখ, কিন্তু আদায় হয়েছে ১০১ কোটি ৮২ লাখ টাকা। এটি একটি ব্যতিক্রম হিসেবে ধরা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
অপরদিকে, জুন মাসে ৬২ কোটি ৬৮ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৩৭ কোটি ৩৯ লাখ টাকা, যা বছরের সবচেয়ে কম রাজস্ব আহরণ মাস হিসেবে চিহ্নিত হয়েছে।

রাজস্ব কর্মকর্তারা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, আমদানি প্রক্রিয়ায় জটিলতা দূরীকরণ এবং কাস্টমস ব্যবস্থার উন্নয়ন হলে আগামীতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এ ছাড়া ব্যবসায়ীদের সহযোগিতাও জরুরি বলে উল্লেখ করেন তাঁরা।

হিলি কাস্টমসরাজস্ব ঘাটতিরাজস্ব আহরণে ব্যর্থ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সর্বশেষ সংবাদ

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

আইএমএফ ঋণ স্থগিতের খবর পুরোপুরি নাকচ সরকারের

আইএমএফ ঋণ স্থগিতের খবর পুরোপুরি নাকচ সরকারের

বিশ্বব্যাংক ও আইএমএফের স্প্রিং মিটিং ঘিরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত হয়েছে—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের কিস্তি স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি। বিবৃতিতে বলা হয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে বাংলাদেশ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। ইরানের এ ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ১১ শতাংশেরও বেশি কমে গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা Reuters এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১ দশমিক ১২ ডলার বা ১১ দশমিক ২ শতাংশ

আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক রিজার্ভ

আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় থাকার কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে

সংস্কার না হওয়ায় বাংলাদেশে আইএমএফ ঋণ স্থগিত

সংস্কার না হওয়ায় বাংলাদেশে আইএমএফ ঋণ স্থগিত

বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আওতায় পরবর্তী কিস্তি ছাড়ে অনীহা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় জুনের মধ্যে অর্থছাড় সম্ভব নয়। এর বদলে নতুন শর্ত সংযুক্ত করে একটি সংশোধিত ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে তারা। ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংক-এর বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদলের সূত্রে এ তথ্য

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার অগ্রগতির ইঙ্গিত পাওয়ার পর বুধবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়। খবরটি প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। বিশ্লেষকদের ধারণা, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে হরমুজ প্রণালিতে আটকে থাকা তেল সরবরাহ আবার বৈশ্বিক বাজারে ফিরে আসতে পারে, যা সরবরাহ বাড়িয়ে দাম আরও কমিয়ে দিতে