শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬১ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

অনলাইনে আর্থিক প্রতারণা বন্ধে আসছে নীতিমালা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১:৫৮

শেয়ার করুনঃ
অনলাইনে আর্থিক প্রতারণা বন্ধে আসছে নীতিমালা

এমএলএম, ই-কমার্সের পর অবৈধ অনলাইন ফরেক্স ট্রেডিংয়ের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খুইয়েছে মানুষ। অর্থের বেশির ভাগ হুন্ডির আড়ালে এরই মধ্যে পাচার হয়ে গেছে। আদৌ এ টাকা ফেরত পাওয়া যাবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় অনলাইনে আর্থিক প্রতারণা বন্ধে করণীয় নির্ধারণ বিষয়ে একটি সভা ডেকেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে। এতে অনলাইনে আর্থিক প্রতারণা ঠেকাতে আইন বা নীতিমালা করার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে আজকের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এতে অনলাইনে আর্থিক প্রতারণা এবং যাচাইবিহীন আর্থিক লেনদেন বন্ধে করণীয় বিষয়ে আলোচনা হবে।

আরও

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

বৈঠকসংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা আইনের আলোকে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের বাইরে বৈদেশিক মুদ্রার বেচাকেনা করা অবৈধ। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও বিএফআইইউ বিভিন্ন সময়ে সতর্ক করেছে। এরপরও অনলাইন ফরেক্স ট্রেডিং অনেক বড় হয়েছে। তবে অনলাইনে আর্থিক প্রতারণা ঠেকানোর জন্য সুনির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নেই। আজকের বৈঠক থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে। তিনি বলেন, এর আগে নীতিমালা ছাড়াই ই-কমার্স ব্যবসার প্রসার হয়েছে। ই-কমার্সে অনেক মানুষ প্রতারিত হওয়ার পর একটি নীতিমালা হয়। যদিও আত্মসাৎ করা অর্থ আদৌ ফেরত মিলবে কিনা, তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি বিনিয়োগে উচ্চ লাভের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) নামের অ্যাপভিত্তিক একটি প্রতিষ্ঠান। দুবাই বসে সংগ্রহ করা অর্থ হুন্ডির মাধ্যমে এরই মধ্যে পাচার করেছে প্রতিষ্ঠানটি। মেটাভার্স ছাড়াও অনেক প্রতিষ্ঠান অনলাইন ক্রিপ্টোকারেন্সি অথবা জুয়ার আড়ালে অর্থ সংগ্রহ করছে।

প্রতারণা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের সোনা

ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের সোনা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএফআইইউ এখন পর্যন্ত অনলাইনে অননুমোদিত আর্থিক লেনদেনের ৬৬৮টি ওয়েবসাইট চিহ্নিত করে ব্লক করার ব্যবস্থা করেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে ১৪৮টি অ্যাপ, ৪০১টি সোশ্যাল মিডিয়া পেজ চিহ্নিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠিয়েছে। একই সঙ্গে এসব বিষয়ে সিআইডিকে ১৩৬টি গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে বিএফআইইউ। সর্বশেষ গত ১০ আগস্ট পুলিশের বিভিন্ন শাখা ও বিটিআরসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংস্থাটি। এর মধ্যেই এসব প্রতিষ্ঠান কীভাবে এত টাকা নিয়ে পালিয়েছে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশনে অবৈধ ফরেক্স ট্রেডিংয়ের বিজ্ঞাপন বন্ধের জন্য অনুরোধ জানিয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে সংস্থাটি।

বেসরকারি একটি ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক প্রবাসী দেশের বাইরে গেছেন। সে বিবেবচনায় রেমিট্যান্স বাড়ার কথা। অথচ গত অর্থবছরে রেমিট্যান্সে সামান্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত যে রেমিট্যান্স এসেছে, আগের একই সময়ের তুলনায় কম। যে কারণে ডলার সংকট যেন কাটছেই না। রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রির ফলে এরই মধ্যে রিজার্ভ কমে ২৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারে নেমেছে। এর আগে ২০২১ সালের আগস্টে যেখানে রিজার্ভ উঠেছিল রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের ওপরে।

সংশ্লিষ্টরা জানান, মূল্যস্ফীতি অনেক বাড়লেও ব্যাংক, বীমা, আর্থিক বা শেয়ারবাজারের মতো আনুষ্ঠানিক চ্যানেলে সেভাবে মুনাফা বাড়েনি। গত জুনে গড় মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশ। অথচ ব্যাংক খাতে আমানতের গড় সুদহার ছিল মাত্র ৪ দশমিক ৩৮ শতাংশ। এ অবস্থায় গত জুন পর্যন্ত ব্যাংক খাতের আমানত বেড়েছে মাত্র ৭ দশমিক ৫৯ শতাংশ। সাম্প্রতিক কোনো বছরে এত কম প্রবৃদ্ধি হয়নি। ব্যাংকে আমানত প্রবৃদ্ধি কমলে সাধারণভাবে সবসময় সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ে। তবে গত অর্থবছর সঞ্চয়পত্রের যে বিক্রি হয়েছে, তার চেয়ে ৩ হাজার ২৯৬ কোটি টাকা বেশি ভাঙিয়েছে মানুষ। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে বেশি লাভের আশায় কেউ কেউ পঞ্জি স্কিমের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছে।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে দুইটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

পিরোজপুরে দুইটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

নোয়াখালীর ৫ আসনে ধানের শীষের জয়, একটিতে এনসিপি বিজয়ী

নোয়াখালীর ৫ আসনে ধানের শীষের জয়, একটিতে এনসিপি বিজয়ী

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের আনোয়ারুল ইসলাম নির্বাচিত

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের আনোয়ারুল ইসলাম নির্বাচিত

দিনাজপুর-৬: ধানের শীষের প্রার্থী ডাঃ জাহিদ বেসরকারিভাবে নির্বাচিত

দিনাজপুর-৬: ধানের শীষের প্রার্থী ডাঃ জাহিদ বেসরকারিভাবে নির্বাচিত

বরিশালের ছয় আসনেই ধানের শীষ বিজয়ী, জিতেছে হ্যাঁ ভোটও

বরিশালের ছয় আসনেই ধানের শীষ বিজয়ী, জিতেছে হ্যাঁ ভোটও

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের পৃথক বিজ্ঞপ্তিতে এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। পাশাপাশি দিনে সর্বোচ্চ ১০ বার এবং মোট ১০ হাজার টাকার বেশি লেনদেনের সুযোগ থাকবে না। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে আবারও বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। কয়েক দিনের সামান্য ঊর্ধ্বগতির পর শক্তিশালী মার্কিন ডলার এবং বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারের অস্থিরতার কারণে স্বর্ণ ও রুপার দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৩৫ দশমিক ৯৯ ডলারে নেমে আসে। একই সময়ে

নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিংয়ে বড় কড়াকড়ি

নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিংয়ে বড় কড়াকড়ি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থের অবৈধ প্রভাব রোধে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বিশেষ কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। নতুন পরিকল্পনা অনুযায়ী বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি একক লেনদেনের সীমা

খেলাপি ঋণে ডুবছে নন ব্যাংক প্রতিষ্ঠান, যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

খেলাপি ঋণে ডুবছে নন ব্যাংক প্রতিষ্ঠান, যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও ভয়াবহ খেলাপি ঋণের চাপে নড়বড়ে হয়ে পড়া দেশের নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান অবসায়নের পথে এগোলেও আপাতত তিনটি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কেন্দ্রীয়