বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬২৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিআন্তর্জাতিক

প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১, ২০:১৪

শেয়ার করুনঃ
প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ’

আঞ্চলিকভাবে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ন্যাশনাল সিকিউরিটি কলেজের জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. ডেভিড ব্রুস্টার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে একথা বলেছেন।

আরও

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ভারত মহাসাগর অঞ্চলীয় নিরাপত্তা-বিষয়ক বিশেষজ্ঞ ড. ব্রুস্টার মনে করেন, বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে। ঢাকায় মনোযোগী হলে বিশ্বের বিভিন্ন দেশ লাভবান হতে পারে।

আরও

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

‘উদীয়মান বাংলাদেশ আঞ্চলিক শক্তি প্রদর্শন শুরু করেছে’ শিরোনামে একটি সাম্প্রতিক নিবন্ধে ড. ব্রুস্টার বলেন, সম্প্রতি শ্রীলঙ্কার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০ মিলিয়ন ডলার সহায়তামূলক ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

একটি সাহায্যপ্রার্থী দেশ থেকে আঞ্চলিক প্রভাবশালী দেশ হওয়ার পথে এটি বাংলাদেশের জন্য একটি মোড় ঘোরানো ঘটনা। অস্ট্রেলিয়া-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইন্সটিটিউট ড. ব্রুস্টারের প্রতিবেদনটি প্রকাশ করেছে।

ড. ব্রুস্টার মনে করেন, বিগত বছরগুলোতে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলেই বাংলাদেশ বর্তমান অবস্থানে পৌঁছাতে পেরেছে। তাঁর মতে, ঢাকা হয়ে উঠতে পারে ভারত মহাসাগরীয় অঞ্চলের কেন্দ্রবিন্দু। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ড. ব্রুস্টার বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের সময় ‘আপাত সম্ভাবনাময়’ বাংলাদেশ ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ। সে সময় বাংলাদেশকে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

ড. ব্রুস্টারের মতে, আজকের বংলাদেশ ১৬ কোটি মানুষের আত্মবিশ্বাসী একটি জাতি। এ দেশের রয়েছে রপ্তানিনির্ভর উদীয়মান এক অর্থনীতি, যা গত দুই দশক ধরে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২ শতাংশে নেমে এলেও, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, ২০২১ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ এবং ২০২২ সালে এটা দাঁড়াবে ৭ দশমিক ২ শতাংশে। 

বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় দুই হাজার ২২৭ মার্কিন ডলার, যা প্রতিবেশী ভারত (এক হাজার ৯৪৭ ডলার) এবং পাকিস্তানের (এক হাজার ৫৪৩ ডলার) চেয়ে বেশি।

শ্রীলঙ্কাকে দিতে চলা অর্থনৈতিক ঋণ হতে যাচ্ছে ঢাকার পক্ষ থকে অন্য কোনো দেশকে দেওয়া প্রথম অর্থনৈতিক সহায়তা।

এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ গত মঙ্গলবার (১৫ জুন) সুদানকে ৬৫ কোটি টাকার সমান ‘ঋণ মওকুফ’ সুবিধা দিয়েছে।

ড. ব্রুস্টার আরও বলেছেন, স্বাস্থ্য, গড় আয়ু, জন্মহার এবং নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা নির্দেশকগুলোর ক্ষেত্রেও বাংলাদেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছে।

তবে, বাংলাদেশ সরকারের প্রদত্ত তথ্য-উপাত্তের যথার্থতা নিয়ে কিছু দ্বিমত আছে—বলছেন ড. ব্রুস্টার। এ ছাড়া রপ্তানি খাতে অতিমাত্রায় গার্মেন্টস নির্ভরতা দেশটির অর্থনৈতিক ঝুঁকির মধ্যে অন্যতম বলে মনে করেন ড. ব্রুস্টার।

সর্বশেষ সংবাদ

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

নুসরাতের পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিস্থিতি পর্যালোচনায় আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে জরুরি বৈঠকে এ আলোচনা হয়। তিনি বলেন,

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ত্রুটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি বাংলাদেশ

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, বাড়ছে দেশের বাজারেও

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, বাড়ছে দেশের বাজারেও

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এর বিপরীতে এক লাফে ১ শতাংশের বেশি বেড়েছে সোনার দাম। একই সঙ্গে বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

টানা তিন দফা দাম বাড়ানোর পর এবার দেশের বাজারে কমেছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে এ দর