সোমবার, ১৭ আগস্ট, ২০২৬২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

উত্তরাঞ্চলের মহাসড়কে হঠাৎ বেড়েছে ডাকাতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৮

শেয়ার করুনঃ
উত্তরাঞ্চলের মহাসড়কে হঠাৎ বেড়েছে ডাকাতি

ঢাকা থেকে চলাচলকারী উত্তরবঙ্গগামী বাসে হঠাৎ করেই বেড়েছে গণডাকাতির ঘটনা। বিভিন্ন পরিবহনের কর্মীরা বলছেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘ লকডাউন শেষে পরিবহন চালু হওয়ার পর হঠাৎ করেই বেড়ে গেছে ডাকাতির ঘটনা। তবে পুলিশ প্রশাসন বলছে, ডাকাতি ঠেকানো এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে রাতে মহাসড়কে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

রংপুর-ঢাকা মহাসড়কে ১৯ অগাস্ট ভোর ৩টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি নৈশ কোচে ডাকাতি শেষে ডাকাতরা গাইবান্ধার সাদুল্লাপুরে নেমে যায়। এরপর যাত্রীদের চিৎকারে বাসটি সাদুল্লাপুরের ধাপেরহাট বাজারে থামান চালক।

আরও

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রংপুর-ঢাকা মহাসড়কে ১৯ অগাস্ট ভোর ৩টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি নৈশ কোচে ডাকাতি শেষে ডাকাতরা গাইবান্ধার সাদুল্লাপুরে নেমে যায়। এরপর যাত্রীদের চিৎকারে বাসটি সাদুল্লাপুরের ধাপেরহাট বাজারে থামান চালক।

রাজধানীর গাবতলীতে এনা পরিবহনের উত্তরবঙ্গের বাস কাউন্টারে একটি সতর্কবার্তায় ‘মহাসড়কে আকস্মিক ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায়’ পরিবহনকর্মীদের কিছু বিষয় অনুসরণ করতে বলা হয়েছে। 

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

মহাসড়কডাকাতিপরিবহন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “নাইটকোচের যাত্রীদের ভিডিও ধারণ করতে বলা হয়েছে। যেখান-সেখান থেকে যাত্রী তুলতে একেবারেই নিষেধ করে দেওয়া হয়েছে। এখন যাত্রাপথে রেস্তোঁরায় বিরতির পর আরেকবার ভিডিও করতে বলা হচ্ছে। “এছাড়া আমরা পুলিশের সঙ্গেও সহযোগিতা চেয়ে কথা বলছি।“ নিজেদের কর্মীদের জন্য দেওয়া এনা পরিহনের ওই নোটিসে বলা হয়েছে, উত্তরাঞ্চলগামী বাসের কর্মীরা বগুড়া ও গাইবান্ধা পয়েন্টে সর্বোচ্চ সজাগ থাকবেন। এছাড়া গাড়ি ছাড়ার আগে যাত্রীদের চেহারা ভিডিও করা, কাউন্টার ছাড়া অন্য কোথাও যাত্রী না তোলা, মহাসড়ক ছাড়া কোনো বাইপাস সড়ক বা স্থানীয় সড়ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ওই নোটিসে।

বাসচালক হত্যা:

বিভিন্ন পরিবহনের সতর্ক থাকার মধ্যেই গত বুধবার ভোররাতের দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার চম্পাগঞ্জে হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচে ডাকাতি হয়। যাত্রীবেশী ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন গাড়িটির চালক মনজুর হোসেন (৫৫)। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটিতে ৩০ জনের মত যাত্রী ছিলেন। রাত আড়াইটার দিকে বাসটি গাইবান্ধার সাদুল্যাপুরে এলে যাত্রীবেশী ডাকাতেরা বাসের নিয়ন্ত্রণ নেয়।

ছুরিকাঘাতে আহত ৪: 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এসময় চালক বাসের নিয়ন্ত্রণ ছাড়তে না চাইলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। যাত্রীদের অলঙ্কার, মোবাইল, নগদ টাকা লুটে পলাশবাড়ী এলাকায় নেমে যায় ডাকাতেরা। এ ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন বাসটির সুপারভাইজার। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতি ও হত্যার ঘটনায় পুলিশ শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে শনিবার রাত পৌনে দুইটার দিকে র‌্যাব এই বাস ডাকাতির সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।

এ বিষয়ে এসএমএস পাঠিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানায়, সম্প্রতি রংপুর জেলার পীরগঞ্জ এলাকায় হানিফ পরিবহনের চালক হত্যাসহ বাস ডাকাতির সঙ্গে জড়িত সংঘবদ্ধ আন্তঃজেলা বাস ডাকাত চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাতিতে স্থানীয় অপরাধীরা:

এর আগে গত ২৩ অগাস্ট রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ফলিমারি বিল এলাকার সড়কে ঢাকাগামী তিনটি বাস আটকে যাত্রীদের মধ্যে লুটপাট চালায় ডাকাতেরা। এসময় ধারালো অস্ত্রধারী ডাকাতদের মারধরের শিকার হন পরিবহনকর্মী ও যাত্রীরা। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ডাকাতির ওই ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, লুট হওয়া মালামালও উদ্ধার হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আশপাশের এলাকার। এদের কয়েকজনের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে।

চালকদের সতর্ক করা হচ্ছে:

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও শ্যামলী পরিবহনের অন্যতম মালিক রমেশ চন্দ্র ঘোষ বলেন, “ডাকাতির বিষয়টা আসলেই উদ্বেগের। এখানে যাত্রীদের নিরাপত্তার বিষয় আছে, ট্রাকের মালামালের বিষয় আছে। “কোভিডের কারণে এক শ্রেণির মানুষের হাতে টাকা-পয়সা নাই বললেই চলে। এসব কারণে তাদের কারও মধ্যে খারাপ প্রবণতা কিছুটা বেড়েছে বলা যায়। এ পরিস্থিতিতে আমরা সব সেকশনের ম্যানেজারদের বলে দিয়েছি যেন বাস ছাড়ার আগে সব যাত্রীদের ভিডিও ধারণ করা হয়। এখন তো মোবাইলেও ভিডিও নেওয়া যায়। যাত্রীবেশী ছাড়া বাস থামানো কঠিন।“

দেশের প্রধান হাইওয়েগুলোতে রাতের বেলায় পুলিশ টহল থাকে উল্লেখ করে তিনি বলেন, “কিছুক্ষণ পরপর রাস্তার পাশে পুলিশের ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে দেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল যেমন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কিংবা মেহেরপুরের মুজিবনগর, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এসব এলাকার কথা ভিন্ন।

“পরিবহনকর্মী বিশেষ করে ট্রাক চালকদের বলা হয়েছে প্রত্যন্ত এসব এলাকায় গভীর রাতে না যেতে। প্রয়োজনে নিরাপদ কোনো জায়গায় বিশ্রাম নিয়ে একটু আলো ফোটার পরে তারা যেন আবার যাত্রা শুরু করেন। এ বিষয়ে তাদের সচেতন হতে বলা হচ্ছে।“

এ বিষয়ে হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মুনশী শাহাবুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার দুপুরেই আমরা বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করলাম। তাদের বলা হয়েছে, রাতের বেলা বাসগুলোকে ক্লাস্টার আকারে (কয়েকটি একসঙ্গে) চালানোর জন্য। “আশা করি এভাবে চললে কোনো সমস্যা হবে না। আমরা ২৪ ঘণ্টাই রাস্তায় আছি, রাতে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।“

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ