শনিবার, ৯ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

লালমোহনে ভয়াবহ মাদক সিন্ডিকেট !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ২৩:৪৬

শেয়ার করুনঃ
লালমোহনে ভয়াবহ মাদক সিন্ডিকেট !

ভোলার লালমোহনে গড়ে উঠেছে গাঁজা-ইয়াবার বড় সিন্ডিকেট। আর উপজেলা জুড়ে এ ব্যবসা নিয়ন্ত্রণ করছে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী। এরা লালমোহন পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করছে। মাদক ব্যবসায়ীরা দফায় দফায় পুলিশের হাতে গ্রেফতার হলেও আদালত থেকে জামিন নিয়ে এসে এলাকার বাহিরে থেকে ফের মাদকের রাজ্য দখল করে নেয়। 

উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামের বাদশা মিয়ার ছেলে জামাল বেপারী, আবিদুর রহমান আকিব ও কচুয়াখালী এলাকার ছালাউদ্দিন, ওয়েস্টার্ণ পাড়ার কুজা সুমনসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী পুরো লালমোহনে মাদক নিয়ন্ত্রণ করছে। এছাড়াও অভিযোগ রয়েছে ভদ্রতার আড়ালেও অনেকে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে।

আরও

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

থানা সূত্রে জানা গেছে, জামাল বেপারীর বিরুদ্ধে ইয়াবা, অপহরণ, জাল নোটসহ ৮টি মামলা রয়েছে। তার স্ত্রীর নাম সালমা। দুইজনের যোগসাজসে দীর্ঘদিন তারা এসব অপরাধ করে চলছে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৮৭ পিচ ইয়াবাসহ ডাওরী বাজারের দক্ষিণ পাশ থেকে গ্রেফতার হয় জামাল বেপারী। ২০১৭ সালের ১৮ মে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয় সে। লালমোহন উত্তর বাজার থেকে ২০২০ সালের ১৮ মে ইয়াবাসহ গ্রেফতার হয় আবিদুর রহমান আকিব। কচুয়াখালী গ্রামের ছালাউদ্দিনসহ বেশ কয়েকজন মিলে পুরো লালমোহন জুড়ে গড়ে তুলেছে তাদের ভয়াবহ মাদক সাম্রাজ্য।

লালমোহন পৌর শহরের ওয়েস্টার্ণপাড়ার কুজা সুমনও দীর্ঘদিন ধরে ওই এলাকায় তার একাধিক সহযোগিসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরা পুলিশের হাতে দফায় দফায় গ্রেফতার হলেও আদালত থেকে কয়েকদিনের মাথায় জামিনে ফিরে দাপটের সাথে চালায় মাদক ব্যবসা। এলাকা থেকে আত্মগোপনে থাকলেও সহযোগিদের মাধ্যমে তাদের রমরমা মাদক ব্যবসা চলছেই। তারা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসা। পৌর এলাকার মধ্যে লালমোহন ওয়েস্টার্ণপাড়া, নয়ানীগ্রাম, ৩নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড মাদকের আখড়া হিসেবে সুপরিচিত। 

মাদক সিন্ডিকেট
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এসব মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারী দিয়ে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন জানান, মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। মাদক এলাকার যুব সমাজকে নষ্ট করছে। আমার জানামতে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকায় না থেকেও বিভিন্নস্থান থেকে মোবাইলের মাধ্যমে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এসব মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিদের বিরুদ্ধে পুলিশকে কঠিন ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আর লালমোহনে যারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের