প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েলের সামরিক সহায়তার প্রস্তাব সত্যি হলে সেটিকে নিছক সহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর মাধ্যমে উপসাগরীয় নিরাপত্তাব্যবস্থার কেন্দ্রে প্রবেশ, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং নতুন রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির সুযোগ নিতে চায় ইসরায়েল। এমন মন্তব্য করেছেন মিডল ইস্ট মনিটরের কলামিস্ট তামের আজরামি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব বিশ্লেষণ তুলে ধরেন।
