প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৩:২৪

‘শিশু বিয়ে আর নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
