
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:২৪

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও সংকট দ্রুত নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে তৈরি প্রস্তাবটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
