
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৪৩

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া ও মিশ্যের হয়ে গ্রিসে অনিয়মিতভাবে প্রবেশ করা বাংলাদেশিদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চাইছে ইউরোপীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিবাসীদের পরিচয় শনাক্তকরণ, দেশে ফেরত পাঠানো এবং নির্দিষ্ট কয়েকটি আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা চলছে।
