
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

আজ ১৪ অক্টোবর, ঝিনাইদহবাসীর জন্য বেদনাবিধুর ও গৌরবগাথার দিন ঐতিহাসিক আবাইপুর দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং চারজন সাধারণ গ্রামবাসীসহ মোট ১৮ জন শহীদ হন।
