রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যায়।
রেজাউল করিম বলেন, হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে পুলিশ কাজ করছে।