
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৫

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে।
