বুধবার, ৪ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

শেখ পরিবারের নাম থেকে ১৩ বিশ্ববিদ্যালয়ের মুক্তির গেজেট জারি !!!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৬

শেয়ার করুনঃ
শেখ পরিবারের নাম থেকে ১৩ বিশ্ববিদ্যালয়ের মুক্তির গেজেট জারি !!!

রাষ্ট্রপতির আদেশে ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের গেজেট প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এই অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অধ্যাদেশটি জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এতে সই করে। 

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণে একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়সংক্রান্ত আইন সংশোধন করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। সংসদ ভেঙে যাওয়ার কারণে রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন। 

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

নাম পরিবর্তন হওয়া ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, একটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে এবং একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এছাড়া মুজিবনগর নামে একটি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নাম জেলার নাম অনুসারে রাখা হয়েছে। 

গত ১৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টের মাধ্যমে শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে এই সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ায় গেজেট আকারে জারি করতে প্রায় এক মাস সময় লেগেছে। 

শেখ পরিবার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নাম পরিবর্তন হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’। কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’ রাখা হয়েছে। নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’। মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে। 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’। শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম হবে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’। জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে। 

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ রাখা হয়েছে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’। 

এই পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর নামকরণে জেলাভিত্তিক পরিচিতি নিশ্চিত করা হয়েছে। এতে করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

সর্বশেষ সংবাদ

ইরানে হামলায় মস্কো-বেইজিংয়ের তীব্র সমালোচনা

ইরানে হামলায় মস্কো-বেইজিংয়ের তীব্র সমালোচনা

দশ দিনে ফুরাতে পারে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত!

দশ দিনে ফুরাতে পারে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত!

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, বরং নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একই দিন দুদক চেয়ারম্যানের সঙ্গে দুই কমিশনারও পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং হাফিজ আহ্সান ফরিদ। সদ্য বিদায়ি চেয়ারম্যান বলেন, ‘নতুন

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সিস্টেম পরিবর্তন করা জরুরি। মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের আর কোনো সুযোগ থাকবে না। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় বিশেষ অতিথি

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি আসন্ন মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে—এমন সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯

নতুন সরকারের সঙ্গে কাজ বাড়াতে চায় যুক্তরাজ্য

নতুন সরকারের সঙ্গে কাজ বাড়াতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সারাহ কুক বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের শক্তি ও গভীরতা

বিলবোর্ড অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ, ট্রাফিক ও বাজারেও নজর

বিলবোর্ড অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ, ট্রাফিক ও বাজারেও নজর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে