
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২১:৫৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার পর এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
