বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

সবজির দাম কমলেও কিছু পণ্যের দামে উর্ধ্বগতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:২৬

শেয়ার করুনঃ
সবজির দাম কমলেও কিছু পণ্যের দামে উর্ধ্বগতি

শীতকালীন সবজির মৌসুমে রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম কম থাকায় ক্রেতারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। বিগত কয়েক সপ্তাহ ধরে লম্বা বেগুন, গোল বেগুন, শালগম, মূলা, টমেটোসহ বেশিরভাগ সবজি তুলনামূলকভাবে কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে শালগম ও মূলার কেজি ২০ টাকায় পাওয়া যাচ্ছে, যা অনেকের জন্য স্বস্তির বিষয়।  

তবে শীতকালীন মৌসুমে স্বাভাবিকের চেয়ে কিছু সবজির দাম এখনো বেশি। এর মধ্যে রয়েছে বরবটি ও করলা, যেগুলো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মটরশুঁটি প্রতি কেজি ১০০ টাকা এবং ঢেঁড়স ও পটলের দামও তুলনামূলক বেশি। বাজারে সরবরাহ কম থাকায় এসব পণ্যের দাম বাড়তি রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।  

আরও

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য খন্দকার জান্নাতুল নাঈমের মৃত্যু

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য খন্দকার জান্নাতুল নাঈমের মৃত্যু

আজ রাজধানীর মহাখালী, মগবাজার এবং মালিবাগের বাজার ঘুরে দেখা যায়, লম্বা বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা এবং শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং গাজর ৫০ টাকা কেজি দরে ক্রেতারা কিনতে পারছেন।  

বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, সবজির দাম কম থাকায় তাদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য এসেছে। মহাখালী বাজারের ক্রেতা খোরশেদ আলম বলেন, “অন্য সময়ের চেয়ে এখন সবজির দাম অনেক কম। এ কারণে পরিবারের জন্য বেশি করে সবজি কিনতে পারছি। তবে মৌসুম না হওয়ায় কিছু সবজির দাম বেশি, যেগুলো কেনা একটু কষ্টকর।”  

আরও

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য খন্দকার জান্নাতুল নাঈমের মৃত্যু

শীতকালীন সবজি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য খন্দকার জান্নাতুল নাঈমের মৃত্যু

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সবজির দাম কমার পেছনে সরবরাহ বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বিক্রেতারা। মগবাজারের সবজি বিক্রেতা আব্দুল জব্বার বলেন, “এই সময়ে প্রচুর সবজি বাজারে এসেছে, তাই দাম কম। আগে যেখানে একজন বিক্রেতা দিনে এক মণ সবজি বিক্রি করতেন, এখন বিক্রি হচ্ছে দুই মণ পর্যন্ত। তবে শীত কমে গেলে সরবরাহ কমবে এবং দামও বাড়বে।”  

মালিবাগ বাজারের বিক্রেতা রিয়াজুল ইসলাম জানান, “২-৩ ধরনের সবজি ছাড়া প্রায় সব সবজির দাম এখন কম। করলা, বরবটি, ঢেঁড়স এবং পটলের মৌসুম না থাকায় এদের দাম বেশি যাচ্ছে। তবে শীতের সবজিগুলো সস্তায় পাওয়ায় ক্রেতারা ভালোভাবেই বাজার করছেন।”  

সবজির বাজারে এমন পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ স্থায়ী থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সরবরাহ বাড়লে দাম আরও কমবে। তবে শীতের অবসান ও নতুন মৌসুমের সবজি না আসা পর্যন্ত ক্রেতারা বর্তমানে যে স্বস্তি পাচ্ছেন, তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে।  

এদিকে, ক্রেতারা বছরের অন্য সময়েও এভাবে সবজির দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন। তারা বলছেন, দাম কম থাকলে পুষ্টিকর খাদ্যসামগ্রী ক্রয়ের মাধ্যমে পরিবারের খাদ্যাভ্যাস উন্নত করা সম্ভব। তবে এ বিষয়ে কৃষি খাতের সঠিক পরিকল্পনা ও তদারকির প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

সর্বশেষ সংবাদ

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিশ্বকাপে যেভাবে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপে যেভাবে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, জরুরি অবস্থা জারি

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, জরুরি অবস্থা জারি

সাড়ে চার বছর পর ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

সাড়ে চার বছর পর ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

এ সম্পর্কিত আরও পড়ুন

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুতই আরও ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট