শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝালকাঠি বিএনপির ঘাঁটিতে ভোট যুদ্ধে জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫

শেয়ার করুনঃ
ঝালকাঠি বিএনপির ঘাঁটিতে ভোট যুদ্ধে জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস

একসময় ঝালকাঠিকে নিরঙ্কুশভাবে ‘ধানের শীষের ঘাঁটি’ হিসেবে ধরা হতো। এবারের নির্বাচনি সমীকরণে সেই চিত্র আর একমাত্রিক নেই। জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, নতুন জোটের মাঠে নামা এবং তরুণ ভোটারদের ভূমিকা—সব মিলিয়ে ঝালকাঠির দুই আসনে ভোটের হিসাব নতুন করে লিখছে দাঁড়িপাল্লা প্রতীক। ফলে বিএনপির শক্ত ঘাঁটিতেই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জামায়াত। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়তে ইসলামীর সঙ্গে ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াই হবে।

সাধারণ ভোটারদের ধারণা, ঝালকাঠি এখন পর্যন্ত ধানের শীষের ঘাঁটি হলেও এবারের নির্বাচনে সেই ঘাঁটিতে বড় ফ্যাক্টর হবে দাঁড়িপাল্লা। এ ছাড়া দুই আসনেই বিএনপির মনোনয়নবঞ্চিত প্রভাবশালী অন্তত চার নেতা এখনো দলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে মাঠে নামেননি। তাদের কেউ কেউ ঢাকায় অবস্থান করে দলের ভেতরে ভিন্ন হিসাব-নিকাশে ব্যস্ত। ফলে তাদের অনুসারীদের ভোট ধানের শীষে যাবে কী না—তা নিয়ে সংশয় রয়েছে। আর এই আসন দুইটি যদি জামায়াতে নিতে পারে তাহলে বিএনপির অস্থিত হারাবে। এদিকে জেলার প্রায় পাঁচ লাখ ৯৩ হাজার ৮২৬জন ভোটারের মধ্যে এক-তৃতীয়াংশ তরুণ ভোটার। এই তরুণ ভোটারদের সিদ্ধান্তও ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, ঝালকাঠি জেলায় সংসদীয় আসন রয়েছে দুটি—ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২। চারটি উপজেলা (ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া) নিয়ে গঠিত এই জেলার আয়তন প্রায় ৭৫৮.০৬ বর্গকিলোমিটার এবং এখানে ৩২টি ইউনিয়ন ও শতাধিক গ্রাম রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের ভোটার তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি; এর মধ্যে ঝালকাঠি-১ আসন দেশের সবচেয়ে কম ভোটারসংখ্যার আসনগুলোর একটি, যেখানে প্রায় ২ লাখ ২৮ হাজার ৪৩৬জন ভোটার রয়েছে। 

আরও

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার
ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া)

এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে ইব্রাহীম আল হাদী, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে (বিএনপির বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে ব্যারিস্টার মঈন ফিরোজসহ মোট ১০ প্রার্থী থাকলেও মূল লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে রফিকুল ইসলাম জামাল পরাজিত হলেও তিনি বরাবরই রাজনীতিতে সক্রিয়। হামলা-মামলা ও কারাবরণসহ দীর্ঘ সময় রাজপথে ছিলেন তিনি। 

ঝালকাঠিহাড্ডা হাড্ডি লড়াইবিএনপিজামায়াত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই বিএনপির মনোনীত এমপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, ঝালকাঠি -১ আসন বিএনপির ঘাঁটি নামে পরিচিত সুতরাং এই আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে আমাকে বিজয় করবে। রাজাপুর ও কাঁঠালিয়া নদীভাঙনকবলিত এলাকা হওয়া সত্ত্বেও গত ১৭ বছরে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে বেড়িবাঁধ নির্মাণ, হাসপাতাল স্থাপন, সড়ক উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি। 

অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক দিন-রাত প্রচার চালাচ্ছেন। তার সঙ্গে মাঠে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. মাহামুদা মিতু। ফয়জুল হক বলেন, জনগণ হামলাবাজ, চাঁদাবাজ ও মামলাবাজ রাজনীতি থেকে মুক্তি চায়। মানুষ শান্তি চায়, তাই কাদের ভোট দিয়ে বিজয় করলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সেটা ১২ তারিখ ভোট দিয়ে জনগণ দেখিয়ে দিবে। তরুণ ভোটার পরিবর্তন চায় তাই এবার তরুণ ভোটারদের মাধ্যমে দেশ পরিবর্তন হবে। নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লাই বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু
ঝালকাঠি-২ (সদর ও নলছিটি)

এই আসনে আট প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিমের মধ্যে। ইলেন ভুট্টো ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে শেখ নেয়ামুল করিম বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস। এই আসনে জামায়াতের পক্ষে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে দাঁড়িপাল্লার সমর্থনে মাঠে নেমেছেন। এনসিপিও সক্রিয়ভাবে জামায়াত প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছে। পাশাপাশি ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজীও মাঠে রয়েছেন।

ধানের শীষের প্রার্থী ইলেন ভুট্টোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মনোনয়নবঞ্চিত হেভিওয়েট নেতাদের অনুসারীদের ভোট নিশ্চিত করা। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম। মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করা এই প্রার্থীর সদর উপজেলার উত্তরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে শক্ত ভোটব্যাংক রয়েছে, যেখানে প্রায় ৩০ হাজার সংখ্যালঘু ভোটার আছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্জাক সেলিম মাঠে থাকায় যে ভোট বিভাজন হবে—তার সুফল যেতে পারে জামায়াতের ঘরে। কেননা, রাজ্জাক সেলিম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে যে ভোটব্যাংকে ভাগ বসাবেন বলে মনে করা হচ্ছে, সেই ভোট ধানের শীষেই যাওয়ার সম্ভাবনা ছিল। তবে সম্প্রতি তার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে যে মামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি মাঠ ছাড়লে পরিস্থিতি বিএনপির অনুকূলে যেতে পারে। সব মিলিয়ে ঝালকাঠি-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

ইলেন ভুট্টো বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ঝালকাঠি-২ আসন তাকে উপহার দেওয়া হবে। অন্যদিকে শেখ নেয়ামুল করিম বলেন, অতীতের জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেব। এছাড়া বেকার ছাত্র-যুবকরা যাতে উদ্যোক্তা হতে পারে, সে ব্যাপারেও প্রচেষ্টা থাকবে আমার। এলাকার সব মানুষই পরিবর্তন চায়। ঝালকাঠি-২ আসনের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ঝালকাঠি-২ আসনটি ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে ভোটারসংখ্যা প্রায় ৩লাখ ৬৫ হাজার, ২৯০জন ভোটার। 

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীর বিভিন্ন কাঁচাবাজারে এখনও কমেনি সবজির দাম। কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করলেও বাজারে অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে এখনও উচ্চমূল্যের প্রভাব বজায় রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায়

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলের কাছে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নৌকায় থাকা বেশ কয়েকজনকে নিরাপদে তীরে

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কুয়াকাটায় এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম ইংরেজি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অফিস সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজি বিষয়ের ক্লাসও নিতেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষার্থীর বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে পাঠদান করতেন। এ

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ঝালকাঠি সদর উপজেলায় ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত গৃহবধূ দাবি করেছেন, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষা করতেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং