মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬১০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

যাত্রী চাপ সামলাতে মেট্রোরেলে নতুন ১০ ট্রিপ চালুর পরিকল্পনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬

শেয়ার করুনঃ
যাত্রী চাপ সামলাতে মেট্রোরেলে নতুন ১০ ট্রিপ চালুর পরিকল্পনা

রাজধানীর মেট্রোরেল উদ্বোধনের পর থেকে অল্প সময়ের মধ্যেই লাখো মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে দিনে গড়ে সাড়ে তিন লাখ থেকে চার লাখ যাত্রী মেট্রোরেলে চলাচল করছেন এবং বিশেষ দিনগুলোতে তা বেড়ে সাড়ে চার লাখেরও বেশি হয়। প্রাথমিক লক্ষ্য ছিল দিনে পাঁচ লাখ যাত্রী পরিবহন করা হলেও আসনসংখ্যা সীমিত হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না।

বর্তমানে মেট্রোরেল প্রতিদিন উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে প্রায় ২০০টি ট্রিপ পরিচালনা করছে। যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন করে আরও ১০টি ট্রিপ চালুর পরিকল্পনা করেছে। এতে অতিরিক্ত যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হবে এবং চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন বিপুল যাত্রীর চাপ থাকায় অনেক সময় যাত্রীদের স্থান দেওয়া সম্ভব হয় না। মন্ত্রণালয় থেকেও ট্রেন বাড়ানোর জন্য চাপ রয়েছে। যদিও ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো আপাতত সম্ভব নয়, তবে ট্রিপ বাড়িয়ে অন্তত আংশিক সমাধান দেওয়া যেতে পারে।

আরও

সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন !

সরকারি কর্মচারীরা  টানা চার দিনের ছুটি পাচ্ছেন !

প্রকল্প সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিটি সেটে ছয়টি কোচ থাকলেও ভবিষ্যতে তা আট কোচে উন্নীত করা যাবে। তবে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের অভাব, অতিরিক্ত অর্থের প্রয়োজন ও বিদ্যুৎ লোডের সীমাবদ্ধতার কারণে এখনই অতিরিক্ত কোচ সংযোজন সম্ভব নয়। ফলে ডিএমটিসিএল আপাতত ট্রিপ বাড়ানোর দিকেই নজর দিচ্ছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচলের সময়সূচি বাড়ানো হবে। সকাল সাড়ে ছয়টা থেকে প্রথম ট্রিপ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং রাত ১০টার পর পর্যন্ত যাত্রী পরিবহন করা হতে পারে। এতে যাত্রীরা সকাল থেকেই ট্রেন ধরতে পারবেন এবং রাতেও দেরি করে বাড়ি ফেরা সম্ভব হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রতিদিনের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ছয়টা ও সাড়ে ছয়টায় ‘সুইপিং ট্রেন’ চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় সুইপিং ট্রেন থেকেই যাত্রী পরিবহন শুরু হতে পারে। এতে শুরুতে এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরাই উঠতে পারবেন। ধীরে ধীরে সময়সূচি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

মেট্রোরেল নতুন ট্রিপডিএমটিসিএল পরিকল্পনাকোচ বাড়ানো সমস্যা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

যোগাযোগ বিশেষজ্ঞরা অবশ্য ট্রিপ বাড়ানোর চেয়ে কোচ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, বেশি ট্রিপ চালাতে গেলে বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়বে। অথচ শুরু থেকেই আট কোচের পরিকল্পনা নিয়ে মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। এখন যেসব সমস্যা বলা হচ্ছে তা প্রকল্পের সময়ই সমাধান করা উচিত ছিল।

আরও

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

তারা আরও বলেছেন, মেট্রোরেলের মতো এনার্জি-হাঙরি পরিবহন ব্যবস্থায় প্রতিটি ট্রিপের খরচ অনেক বেশি। হেডওয়ে কমালে বিদ্যুৎ খরচ অর্ধেকেরও বেশি বেড়ে যায়। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে কোচ বাড়ানো এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাকে উন্নত করা জরুরি। ডিএমটিসিএল বলেছে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নতুন ১০টি ট্রিপ যুক্ত করা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুতই আরও ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম ইনিউজ৭১-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ফেসবুকে ভারতবিরোধী একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) একদল নেতাকর্মী নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে। শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। পরবর্তীতে রাত ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ২০১৯ সালের ১৩ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায়

বাড্ডায় মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও গুলি চুরি, ওসি প্রত্যাহার

বাড্ডায় মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও গুলি চুরি, ওসি প্রত্যাহার

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও ৩০ রাউন্ড শর্টগানের গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং এক উপপরিদর্শক, এক সহকারী উপপরিদর্শক ও পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা জানাজানি হলে পুলিশ সদর দপ্তর থেকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপির গুলশান বিভাগের

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আবারও কড়া সমালোচনা করেছেন যুব-ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট দিয়ে সাকিবের আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়া, শেয়ার বাজারসহ বিভিন্ন আর্থিক কেলেকাংরিতে নাম আসা প্রসঙ্গ তুলে তিনি তীব্র মন্তব্য করেছেন। আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয়