প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫১

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেছেন, জামায়াতে ইসলামী নেতা ডাঃ শফিকুর রহমান কোনো আলেম নন এবং জনগণকে বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারণা করছে। রবিবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
