
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। ফলে গণঅধিকার পরিষদের নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।
