প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে একাব্বর আলী (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গুরুতর আহত অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়ায়।
