প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় গেলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ১০ হাজার টাকার কৃষি ঋণ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ সরকারি ব্যবস্থায় মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি।
