রবিবার, ৪ অক্টোবর, ২০২৬২০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে - সজীব ওয়াজেদ জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০:৩৬

শেয়ার করুনঃ
শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে - সজীব ওয়াজেদ জয়

বাংলাদেশে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, "এটি শেখ হাসিনার সিদ্ধান্ত।"

গত মাসে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে সজীব দাবি করেন যে, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নিতে চায়। বাংলাদেশে গণআন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচার দাবি করছে।

আরও

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

জয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, "এ মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে, সেটিকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।"

বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলার পর সেনাপ্রধানের মন্তব্যের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন সজীব। তিনি বলেছেন, "আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোন সংস্কার বা নির্বাচন করা অসম্ভব।" তিনি আরও যোগ করেন, "নির্বাচনের সময়সূচি আরো আগেই প্রত্যাশিত ছিল।"

আরও

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা
সজীব ওয়াজেদ জয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সোমবার, রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, "বাংলাদেশে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত," তবে তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।

সজীব এ প্রসঙ্গে বলেন, "শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশী। কিন্তু আমরা একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকারকে সংস্কারের কথা বলতে দেখতে পাচ্ছি, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে।"

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী কার্যকরভাবে কাজ করতে পারছে না, যার ফলে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে। তবে সজীব অতীতের সেনা অভ্যুত্থানের উদাহরণ তুলে ধরে বলেন, "দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোন গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব।"

সর্বশেষ তিনি বলেন, "এটা অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে যে, তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে।"

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

নতুনধারা বাংলাদেশ এনডিবি শান্তা ফারজানা, অভিনেত্রী শাওন ও অভিনেত্রী মাহির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতারা এ ঘটনাকে বাক স্বাধীনতার জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ভিন্নমত প্রকাশের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। যারা একসময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন, তারাই এখন ভিন্নমতের মানুষের বিরুদ্ধে অভিযোগ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের

সর্বশেষ সংবাদ

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ছে ২৫২ টাকা

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ছে ২৫২ টাকা

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দুটি গরু চুরি

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দুটি গরু চুরি

পাঁচবিবিতে বেগুনের চারা কিনে বিপাকে কৃষক, ২৫ হাজার টাকা ক্ষতি

পাঁচবিবিতে বেগুনের চারা কিনে বিপাকে কৃষক, ২৫ হাজার টাকা ক্ষতি

জলাবদ্ধতা-ঝোপঝাড়ে বসবাসের অনুপযোগী ঢেউখালীর আশ্রয়ণ প্রকল্প

জলাবদ্ধতা-ঝোপঝাড়ে বসবাসের অনুপযোগী ঢেউখালীর আশ্রয়ণ প্রকল্প