প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।
