পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামে এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান হোটেল কর্তৃপক্ষকে টাকা ফেরত দেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটা প্যালেস
আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,
পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া
দীর্ঘ দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি ভিড়েছে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করে। বন্দরের ক্রয় করা আধুনিক পাঁচটি কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম নিয়ে চীনের পিংতান বন্দর থেকে জাহাজটি পায়রায় পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও আধুনিক, দ্রুত ও কার্যকর করতে এসব সরঞ্জাম কেনা
আজ মধ্যরাত থেকে সমুদ্র ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি সিদ্ধান্ত মেনে গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। পটুয়াখালীর মহিপুর-আলিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালীসহ উপকূলের বিভিন্ন এলাকার হাজারো জেলে ইতোমধ্যে নদ-নদী ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে ৫৮ দিনের
আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা জমি জবরদখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। শনিবার (৩ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জেলা বিএনপির
পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। রোববার সকাল ৯টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও কয়েকশ মানুষ অংশ নেন। কুয়াকাটা পৌরসভা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কুয়াকাটা-ঢাকা
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ১৫ জেলেসহ ‘এমবি মায়ের দোয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে এ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বুধবার জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনের অভিযোগ
পটুয়াখালীর মহিপুর থানাধীন সদর ইউনিয়ন ও আলিপুর বাজার এলাকায় খাপড়াভাঙ্গা নদীর উপরে নির্মিত সেতুর নিচে এবং জনসাধারণের চলাচলের জায়গা দখল করে একের পর এক দোকান নির্মাণের হিড়িক পরেছে। স্থানীয়দের দাবি, এসব দোকান নির্মাণের পর প্রতি দোকান ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আবার দোকান বসিয়ে দেওয়া হলে সেখান থেকেও বছরে সর্বনিম্ন ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত
কুয়াকাটা সমুদ্রসৈকতের পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত ম্যানগ্রোভ বন ঘেঁষে কাঠের স্থাপনা নির্মাণের কাজ চলছে। পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম দিকে গত চারদিন ধরে স্থাপনাটি নির্মাণ করা হলেও বন বিভাগ ও ভূমি অফিসের পক্ষ থেকে শুরুতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সংরক্ষিত বনাঞ্চল, প্রাকৃতিক জলাশয় ও গঙ্গামতি লেক হুমকিতে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। সরেজমিনে দেখা যায়, লেক ও জলাশয়ের
পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় বিনিয়োগকারীদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রব, আব্বাস, রশিদ, লাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০-২৫ জন নারী-পুরুষের অংশগ্রহণে একটি জায়গায় টিনের ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালানো হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সৈকতসংলগ্ন এলাকায় ১৯৯৬
পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে মাহিন হাজীপুর এলাকায় তার নানা অহিদ শিকদারের
পটুয়াখালীর কুয়াকাটায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে সানভিউ প্রপার্টিজের মালিক মোশাররফ হোসেনের বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জমির মালিকদের পক্ষে জাহাঙ্গীর আকন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আকন দাবি করেন, সানভিউ প্রপার্টিজের মালিক মোশাররফ হোসেন বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের এইচআর
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের
গভীর সমুদ্রে জেলের জালে আবারও ধরা পড়েছে বিরল ও দামি সামুদ্রিক মাছ কালো দাতিনা বা গোল্ডসিল্ক সিব্রিম (Goldsilk seabream)। সুন্দরবন অঞ্চল এবং উপকূলীয় লোনা বা আধা-লোনা পানিতে এ মাছ পাওয়া যায়। অঞ্চলভেদে এটি কালো দাতিনা, সাদা দাতিনা, জাতি দাতিনা বা রাজা দাতিনা নামেও পরিচিত। স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও দাঁতিনা নামেও পরিচিত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ৮ কেজি ওজনের
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইকনিক পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১২৪৫৫৫) রাতে ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। পরে সকাল সাড়ে সাতটার দিকে
পটুয়াখালীর কলাপাড়ায় খালি ঘরে একা পেয়ে ৫ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিমুল হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। গত (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালি গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবক প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খোলার সাহস পায়নি। তবে বিষয়টি জানাজানি
পটুয়াখালীর মহিপুর, চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে মহিপুর থানায় সেকান্দারের বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। সেকান্দার ওই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। মামলা সূত্রে জানা
কুয়াকাটার ফাঁসিপাড়ায় ভূয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ। ১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম শরীফ বলেন, তার বাবা দলিল উদ্দিন শরীফের তিন স্ত্রী ছিল। তিন জনেরই আলাদা আলাদা সংসার, বাড়িঘর ও সন্তান রয়েছে। তার দুই স্ত্রী কুয়াকাটার ফাঁসিপাড়া গ্রামে বসবাস করে।
পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারের জেলেরা উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছেন। সোমবার সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরের হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জেলেরা নিরাপদে ফিরলেও ডুবে যাওয়া ট্রলার ও তাতে থাকা মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারের মালিক শামিম
জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সুস্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এসএসডিপি, কুয়াকাটা, পটুয়াখালীর উদ্যোগে এবং Citizen Network-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
পটুয়াখালীর মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে প্রতিপক্ষের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. ইমরান। বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় মহিপুরের বিরোধীয় জমি সংলগ্ন সড়কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে এমন অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বলেন, বিরোধীয়জমির বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও বিরোধী পক্ষ তার বিরুদ্ধে দখল সহ ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে তা