
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২১:৫৮

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, কুরমা চা বাগানের চার সপ্তাহের বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধ এবং চা শ্রমিক ইউনিয়নের অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
