প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৯:৩০

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একটি ডেক-স্ল্যাব ব্রিজ ধসে হেলে পড়েছে। এতে স্থানীয়দের চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর-গোপালপুর সংযোগ সড়কে বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
