দীর্ঘ ১৩ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কঠোর পরিশ্রম করে প্রায় ৫১ লাখ টাকা উপার্জন করেছিলেন হাফেজ মোস্তফা ফরাজী। পরিবারের সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার আশায় প্রবাসে উপার্জিত অর্থ দেশে পাঠালেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে গেছে তাঁর। সর্বস্ব হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রবাসে পাঠানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে
ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদল কর্মী মো. আবির আহম্মেদ তুরাগ মৃধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা এ মামলায় তুরাগকে ছাত্রলীগের কর্মী হিসেবে আসামি করা হয়েছে বলে অভিযোগ জেলা ছাত্রদলের নেতাদের। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তুরাগ নিজেও। শনিবার (৩১ অক্টোবর)
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে। জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হতাশাজনক ফলাফল দেখা গেছে। এবার জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৬ জন। পাসের হার প্রায় ৩৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৮ জন। উপজেলাভিত্তিক
ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজাপুর থেকে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার ১৫০ টাকা এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দুই উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় আনোয়ার
দীর্ঘ ৫৬ বছর পরও কমেনি বিদ্যালয়ের প্রতি টান। সেই টানেই ভারতের কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এসেছেন তিন বন্ধু গৌর নিতাই সাহা, স্বপন দত্ত ও স্বপন বনিক। ঝালকাঠির ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি ও শিক্ষার্থী পুনর্মিলনী উৎসবে যোগ দিতে তাঁদের এই আবেগঘন যাত্রা। গত শুক্রবার সকালে ‘এসো উদ্বোধন উল্লাসে মাতি সবে’ স্লোগানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উৎসব শুরু হয়। বেলুন
অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও বর্ষীয়ান রাজনীতিক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ ২৬ অক্টোবর। ১৮৭৩ সালের এই দিনে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মামার বাড়ি সাতুরিয়া মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। অথচ সংরক্ষণের অভাবে তাঁর জন্মভবন ও স্মৃতিচিহ্নগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দেয়ালের ইট খসে পড়ছে, কোথাও কোথাও ইট নেই। ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস
ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন ঝালকাঠির ৭ হাজার ৪৯৪ জন জেলে। তাঁদের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল পেয়েছেন মাত্র ৪ হাজার ২০০ জন। ফলে ৩ হাজার ২৯৪ জন জেলে এবার চালের সহায়তা থেকে বাদ পড়েছেন। মাছ ধরতে না পারায় আয় বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি ও সংসারের খরচ—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। জেলেদের
ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা (৩৫) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার পর উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন মৃধা ওই এলাকার মো. রুস্তম মৃধার ছেলে। তিনি হাজিরহাট বাজারে বিকাশ
ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করেও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর নিয়ে জিপিএ-৫ পেয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বুশরা মেহজাবীন। ২০২৪ সালের ৫ জুলাই তার ব্লাড ক্যানসার শনাক্ত হয়। এরপর দুই বছরের বেশি সময় ধরে চিকিৎসা চলছে। নবম ও দশম শ্রেণির অর্ধেকের বেশি সময় কেটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে। টানা সাত মাস সে ছিল
ধর্ষণ মামলায় আসামির বিচার না চেয়ে অভিযুক্ত আল-আমিন মোল্লাকে স্বামী হিসেবে পেতে চেয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। একপর্যায়ে আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন তিনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার যুক্তিতর্ক শুনানির সময় এ ঘটনা ঘটে। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল
একসময় ঝালকাঠির নদীবন্দর ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত চলত লবণের জমজমাট কর্মযজ্ঞ। কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চল থেকে নৌপথে ঝালকাঠিতে আসত অপরিশোধিত লবণ। ঘাটে নোঙর করত নৌযান। শ্রমিকেরা মাথায় করে বস্তা নিয়ে কারখানা, ঘাট ও আড়তের মধ্যে ছুটে বেড়াতেন। কারখানাগুলোতে লবণ পরিষ্কার, পরিশোধন, আয়োডিন মেশানো, শুকানো ও প্যাকেটজাত করার কাজে ব্যস্ত থাকতেন শত শত শ্রমিক। পরে নৌ ও সড়কপথে সেই লবণ ছড়িয়ে
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পাড়ে এখন সারি সারি নৌকা। কোনোটি ঘাটে বাঁধা, কোনো নৌকায় শুকাতে দেওয়া হয়েছে ভেজা জাল। ইলিশের মৌসুমে জেলেদের নদীতে ব্যস্ত থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নদীতে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে মাছের চেয়ে ঋণের কিস্তি পরিশোধের চিন্তাই বড় হয়ে উঠেছে জেলেদের কাছে। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ও দেউরি গ্রামের
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি গুদামঘর পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কাঁঠালিয়া ও পিরোজপুরের ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক, পুলিশ ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যান সংসদ সদস্য। সেখানে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শনকালে জমি গ্রহীতা মো. জাকির হোসেনের সঙ্গে কথা
ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসবে—এই আশায় দিন, মাস পেরিয়ে একসময় ১৪ বছর কেটে গেছে। কিন্তু সন্তানের কোনো সন্ধান পাননি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা মো. ওয়ালিউল্লাহর বাবা অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান ও মা আফিফা রহমান। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সাভারের নবীনগর এলাকা থেকে র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ওয়ালিউল্লাহ ও
‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসছে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে জমে উঠেছে আমড়ার বাজার। জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার ভীমরুলীর ভাসমান
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি ও পশ্চিম বীর নারায়ণ এলাকায় খয়রাবাদ নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। নদীতীর সংরক্ষণ, স্থায়ী বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা
ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াত ১১ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের হাতে লাম্পগ্রান্ট ও আনুতোষিকের বকেয়া বাবদ মোট ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২২৫ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব আর্থিক সুবিধা অবশেষে পৌর প্রশাসনের উদ্যোগে পরিশোধের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে পৃথক ১১টি চেক সুবিধাভোগী পরিবারের
ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী চার শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হলো নাচনমহল ইউনিয়নের ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশের রানাপাশা ইউনিয়নের হদুয়া গ্রামের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে বিদ্যালয়গুলোর খেলার মাঠের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে শ্রেণিকক্ষ ও মাঠ। জরাজীর্ণ ভবনের ছাদ ও
ঝালকাঠির রাজাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে টানা সাতদিন ধরে বিদ্যুৎ নেই। এতে তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নামাজ পড়তে আসা মুসল্লিরা। বিদ্যুৎ না থাকায় পাখা, আলো, মাইক ও এসিসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রয়েছে। একই সঙ্গে পানির পাম্প বন্ধ থাকায় অযুর পানির ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। মসজিদ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মসজিদের জেনারেটর
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শিশুর চিকিৎসা নিতে গিয়ে এক আনসার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে অপর এক আনসার সদস্যের বিরুদ্ধে। রোববার রাতে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে মুচলেকা নিয়ে সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তরা হলেন বরগুনায় আনসার সদস্য হিসেবে কর্মরত রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের
সরকারি নির্ধারিত ফি দিয়ে পাসপোর্ট করতে আবেদন করেও ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তাদের দাবি, সরাসরি পাসপোর্ট করতে গেলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরতে হলেও দালালের মাধ্যমে গেলে তুলনামূলক সহজে কাজ হয়ে যায়। অভিযোগ রয়েছে, অতিরিক্ত এক হাজার থেকে দেড় হাজার টাকা না দিলে আবেদনকারীদের নানা সমস্যায় পড়তে হয়। এমনকি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী ও
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভাটা শহীদের বিরুদ্ধে স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে। ওই নারীকে নিয়ে পিরোজপুরের একটি আবাসিক হোটেলে রাতযাপনের অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলাম। স্থানীয় সূত্র ও ওই নারীর স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (২৪ আগস্ট) দুই নারীকে নিয়ে পিরোজপুরের রয়েল নামের একটি আবাসিক