শুক্রবার, ২৬ জুন, ২০২৬১৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁর আমের মতোই সুমিষ্ট নওগাঁর মানুষ: ব্যারিস্টার সুমন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুন ২০২৩, ২:৩৩

শেয়ার করুনঃ
নওগাঁর আমের মতোই সুমিষ্ট নওগাঁর মানুষ: ব্যারিস্টার সুমন

নওগাঁয় চলছে মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে শুক্রবার (০৯ জুন) বিকেল সাড়ে ৪টায় জেলা স্টেডিয়ামে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে ক্রীড়া সংস্থা। এতে অংশ নেয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী বনাম নওগাঁ জেলা ফুটবল দলের খেলোয়াড়রা। এ খেলার মূল আকর্ষণ ছিলো ফুটবল মাঠে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উপস্থিতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা প্রকাশ্য কথা বলায় প্রায়ই আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাকে দেখতে দুপুরের পর থেকেই নওগাঁ স্টেডিয়ামের গ্যালারীতে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, বগুড়াসহ আশেপাশের কয়েকটি জেলা থেকে আসেন সুমন ভক্তরা। বিকেলের মধ্যেই দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়ামের সবকটি গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়। অনেকে স্টেডিয়ামের গ্যালারীতে জায়গা না পেয়ে আশেপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করে। তীব্র গরমকে উপেক্ষা করে খেলা দেখতে আসা দূর দূরান্তের দর্শকরা তৃপ্তি পান ব্যরিস্টার সুমনকে দেখে।

আরও

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

খেলা শুরুর আগে মাঠে নেমেই গ্যালারীতে বসা দর্শকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নওগাঁর আমের মতোই সুমিষ্ট এই জেলার মানুষদের ব্যবহার। এটা আগে জানলে আরো আগেই এ জেলায় এসে ঘুরে যেতাম। প্রায় ৬শ কিলোমিটার দূর থেকে খেলতে এসেও আমাদের খেলোয়াড়রা ক্লান্তিবোধ করছেন না। তবে জলিল ভাইয়ের নওগাঁর টিমকে হারানো কঠিন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জয়পুরহাটের  থেকে এসেছেন শফিউল হক। তিনি বলেন, ফেইসবুকে ব্যারিস্টার সুমনের প্রতিটা পোস্টে নজর রাখি। সমাজের দুর্নীতিবাজ প্রভাবশালীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার তিনি। পাশাপাশি দেশ ও দেশের মানুষের জন্য তিনি অনেক ভালো কাজ করেন। এটা দেখে আমিও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। তাই গরমের মধ্যেও সুমন ভাইকে এক নজর দেখতে ছুটে এসেছি।

নওগাঁর আম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

বগুড়ার শান্তাহার থেকে এসেছেন তারেকুর রহমান। তিনি বলেন, ফুটবল ক্রিকেট সবকিছুই আমার পছন্দের খেলা। নিজেও ক্রিকেট খেলায় পারদর্শী। একজন আইনজীবি হয়েও সুমন ভাই দেশীয় ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এটা দেখে আমার খুবই ভালো লাগে। নওগাঁয় তিনি আসছেন জেনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই চলে এলাম।

নওগাঁ শহরের হাট নওগাঁ মহল্লা থেকে এসেছেন সুজন, সাকিব, নোহান, আশিক অন্তত ৩০ জন। তারা বলেন, টিভির পর্দায় এবং ফেইসবুকে সুমন ভাইকে দেখেছি। এখন সামনা সামনি দেখতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। যাদের ফুটবল সম্পর্কে ধারনা নেই তারাও ছুটে এসেছেন। আজকে মাঠে উপস্থিত দর্শকদের কাছে মূল আকর্ষণ ফুটবল নয়। প্রত্যেকের আকর্ষণ ব্যারিস্টার সুমন।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব

বাংলাদেশ-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

রিজার্ভ কমে দাঁড়াল ৩৬.০৮ বিলিয়ন ডলার

রিজার্ভ কমে দাঁড়াল ৩৬.০৮ বিলিয়ন ডলার

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

এ সম্পর্কিত আরও পড়ুন

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান। সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার