
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ২১:৫৭

ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সৌদি আরব আল জুবাইল প্রাদেশিক জাতীয়তাবাদী যুবদল।গতকাল সন্ধ্যায় স্থানীয় আল মদিনা হোটেলে আল জুবাইল প্রাদেশিক যুবদলের সভাপতি জহিরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সংঘটনের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি সোহেল আরমান।
প্রধান বক্তা ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল জুবাইল প্রাদেশিক যুবদলের সিনিয়র সহ সভাপতি হাজি এনামুল হক মনি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ।আমন্ত্রিত অতিথি ছিলেন জসিম উদ্দিন শামীম, শেখ আব্দুল মান্নান,

শোয়াইব বিন আহমেদ সোহেল, তৌফিক এলাহি কবির,হেলাল উদ্দিন ভুইয়া, জালাল উদ্দীন মোল্লা,রাসেল আহমেদ ভূঁইয়া, আলিম উদ্দিন,মোঃ মানিক মিয়া,মহসিন খান,রাজিবুল ইসলাম রাজিব সহ আল জুবাইল প্রাদেশিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এর আগে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটেন অতিথিরা ও নৈশভোজে অংশ গ্রহণ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
