মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬২৬ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিঅপরাধবাংলাদেশ

চিংড়ির রেনু সংগ্রহে নিধন হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ২:৫

শেয়ার করুনঃ
চিংড়ির রেনু সংগ্রহে নিধন হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা

বরিশালের মেঘনা ও তেতুলিয়া সহ উপকূলীয় নদীর বিভিন্ন পয়েন্ট চিংড়ির রেণু পোনা সংগ্রহের মহোৎসব চলছে। ফলে গড়ে প্রতিদিন ধ্বংস হচ্ছে কোটি প্রজাতির দেশীয় মাছের পোনা। এসব নদ-নদীর মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা বন্ধে নিচ্ছে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্ট দফতর।

আরও

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

সরেজমিনে বিভিন্ন নদীতে দেখা গেছে, মশারি জালের মাধ্যমে বাগদা চিংড়ির রেনু শিকার করছে অসাধু চক্র। বিশেষ এক ধরনের সাদা চামচের পাত্র থেকে বাগদা রেণু বাছাই করে অন্য পাত্রে মজুদ করছে। এর সঙ্গে থাকা অন্য প্রজাতির রেণু ও মাছের ডিম নদীর পাড়ে ফেলে পিশিয়ে মারছে। একটি বাগদা রেণু আহরণের জন্য শত শত অন্য প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে।

আরও

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

সূত্রমতে, চৈত্র-আষাঢ় এ দুই মাস বাগদা রেণুর মৌসুম। এ সময়টায় প্রকৃতিগতভাবেই নদীগুলোতে উৎপন্ন হয় বাগদা চিংড়ির রেণু পোনা। দেশের দক্ষিণাঞ্চল জেলাগুলোতে এ পোনার বিশেষ চাহিদা থাকায় ভোলার লক্ষাধিক জেলে একধরনের নিষিদ্ধ মশারি জাল নিয়ে নদীতে রেণু নিধনে কাজ করছেন। এক একটি রেণু পোনা মহাজনের কাছে বিক্রি হয় ২ থেকে ৩ টাকায়, মহাজন বিক্রি করছেন ৭ থেকে ১০ টাকায়।

চিংড়ির রেনুনিধন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তিন মাসের এ পেশায় অনেকটা লাভজনক হওয়ায় জেলে পরিবারের নারী-পুরুষ ও শিশুরা ঝুকে পরছেন এ পেশায়। কে কত রেণু আহরণ করতে পারবে এ নিয়ে জেলে পাড়ায় চলছে এক ধরনের প্রতিযোগিতা। অথচ এ ধরনের রেণু পোনা আহরণে কোষ্টগার্ড, নৌ পুলিশ এমন কী জেলা মৎস বিভাগের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ না থাকায় বিষয়টি নিয়ে চরম হতাশা বিরাজ করছে সংশ্লিষ্ট মহলে।

রেনু শিকারিরা বলছেন, জেলার বিভিন্ন পয়েন্ট থেকে রেনু পোনাগুলো সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ট্রলার যোগে বরিশালে নিয়ে যান আড়ৎদার। সেখান থেকে খুলনা ,বাগেরহাট, যশোরসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলার বাগদা শিকারি আব্দুল মান্নান বলেন, বিকেল থেকে ভোর পর্যন্ত রেণু পোনাগুলো নদীর তীরে এসে ভিড় জমায়। এ সময়টায় নদীতে নামতে পাড়লে অনেক রেণু শিকার করা যায়।

অন্য শিকারি মহিউদ্দিন বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত রেণু সংগ্রহ করলে প্রতিদিন জন প্রতি ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যায়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

মহিলা শিকারি তাছলিমা আরজু রানু বলেন, শুনছি, রেনু পোনা ধরা নিষেধ , কিন্তু কেউ কোন দিন আমগোরে বাধা দেয় নাই। বেশি লাভ হওয়ায় সারা দিন নদীতেই পইড়া থাকি।

তথ্যানুসারে জানা যায়, ভোলার তুলাতুলি, রামদারপুর, রাজাপুর, ধনিয়া, কাচিয়া, চডারমাথা, কাটিরমাথা, ভেদুরিয়া, ভেলুমিয়া, ভোলারখাল, মুনসীর হাট,হাসান নগর, মির্জাকালু, হাকিমুদ্দিন,স্লুইজঘাট, বেতুয়া, ঢালচর, চর কুকরিমুকরি,পাতিলা, চর নিজাম সহ জেলার তিন শতাধিক পয়েন্টে প্রায় লক্ষাধিক জেলে প্রতিদিন এই রেনু আহরণ করছেন। 

পাশাপাশি কোটি কোটি অন্য মাছের রেনু ও ডিম নিধন করছেন। এই পয়েন্ট গুলোতে প্রতিদিন প্রায় এক কোটি রেনু আহরন করে স্থানীয় আড়ৎ এ বিক্রি করছেন রেনু শেকারিরা । স্থানীয় বাজারে যার মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা।

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির মুনাফা লোভী আড়ৎদাররা বাগদা রেনু শিকারে গরীব জেলেদের উৎসাহ দিচ্ছেন।

বোরহানউদ্দিন হাকিমুদ্দিন বাজারের রেণু পোনা আহরণের মহাজন আবুল বাশার, হানিফ মিয়া ও নসু মিয়া এবং দৌলতখানের জাবু বেপারি ও মান্নান মিয়া বলেন, বাগদা চিংড়ি আহরণ নিষিদ্ধ হলেও জেলেরা শিকার করে বলে আমরা কিনে রাখি।

সদর উপজেলার শাহাজল ও ফারুক বেপারি বলেন, জেলেরা আমাদের কাছে দাদন নিছে, টাকা শোধ করাতো লাগবো, তাই এই পথ বাইছা লইছি। অবৈধ হলেও কি আর করুম। তাছাড়া মৎস বিভাগতো সব জানে।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম তাদের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলছেন, বাগদা রেণু নিধনের ফলে দেশীয় প্রজাতির অনেক মাছ নিধন হচ্ছে। তাই জেলেরা যাতে রেণু শিকার না করতে পারে তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

সন্তানকে ঘুরাতে গিয়ে অপহরণ সন্দেহে গণপিটুনির শিকার

সন্তানকে ঘুরাতে গিয়ে অপহরণ সন্দেহে গণপিটুনির শিকার

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (৩ মার্চ) জারি করা সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। সার্কুলারের মাধ্যমে দেওয়া ঋণের অর্থ শুধুমাত্র ২০২৬

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। বিপিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অস্থিরতা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে Chittagong-এর পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর–কে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে দেশের আর্থিক খাতে অনিশ্চয়তা ও জল্পনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।”

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-সহ একাধিক দেশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি নিয়েছে দেশটির সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, মূলত বার্ড ফ্লুর উচ্চমাত্রার প্রাদুর্ভাব এবং বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করে এই