প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পাড়ে এখন সারি সারি নৌকা। কোনোটি ঘাটে বাঁধা, কোনো নৌকায় শুকাতে দেওয়া হয়েছে ভেজা জাল। ইলিশের মৌসুমে জেলেদের নদীতে ব্যস্ত থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নদীতে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে মাছের চেয়ে ঋণের কিস্তি পরিশোধের চিন্তাই বড় হয়ে উঠেছে জেলেদের কাছে।
