রবিবার, ১৬ আগস্ট, ২০২৬১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:২৯

শেয়ার করুনঃ
বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা।

সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে কয়েকটি চাম কাঁঠালের গাছে প্রচুর ফল দেখা গেছে। পাহাড়ি এই ফল বর্তমানে মৌসুমি ফলের পাশাপাশি মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড রেলগেইট এলাকার বিক্রেতা আজিজুর রহমান জানান, কয়েক বছর আগে চাম কাঁঠাল অনেকটাই দুর্লভ হয়ে পড়েছিল। তবে এ বছর আবার প্রচুর ফল ধরেছে। আগে প্রতিটি ফল ৫ থেকে ১০ টাকায় বিক্রি হলেও বর্তমানে আকারভেদে ৬০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি শমসেরনগর থেকে ফল সংগ্রহ করে বিক্রি করছেন। তার ভাষ্য, ফলটির পরিচিতি ও চাহিদা বাড়ায় পাইকারি দামও অনেক বেড়েছে।

আরও

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল
ঢাকা থেকে পরিবার নিয়ে মৌলভীবাজারে বেড়াতে আসা স্কুলশিক্ষার্থী ইয়াসমিন চৌধুরী বলেন, জীবনে প্রথমবার চাম কাঁঠাল দেখেছেন ও খেয়েছেন। দেখতে কাঁঠালের মতো হলেও ছোট ছোট টক-মিষ্টি কোষের স্বাদ তার কাছে ব্যতিক্রমী লেগেছে। তিনি ঢাকায় ফেরার সময় আত্মীয়-স্বজনের জন্যও কয়েকটি ফল কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয়রা জানান, এই ফলকে চাম্বল, চাম্বুল, কাঁঠালি চাম্বুল, চাম ফল, চাপালিশ ফল, বুনো কাঁঠালসহ বিভিন্ন নামে ডাকা হয়। এর বিচি ভেজে খাওয়া যায় এবং ভাজার পর স্বাদ অনেকটা চিনাবাদামের মতো হয়। একসময় ফলটি বিলুপ্তির পথে থাকলেও বন বিভাগের উদ্যোগে সংরক্ষিত বনাঞ্চলে ব্যাপকভাবে চাপালিশ গাছ রোপণ করায় আবারও এর বিস্তার ঘটছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, চাপালিশের বৈজ্ঞানিক নাম Artocarpus chaplasha এবং ইংরেজি নাম Monkey Jack। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, মধুপুর, রাঙামাটি ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় এ গাছ পাওয়া যায়। এছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, লাওস, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াতেও এর বিস্তৃতি রয়েছে।

চামকাঁঠালচাপালিশপাহাড়িফল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চিকিৎসকদের মতে, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ চাম কাঁঠাল হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্য উপকারী। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বন্যপ্রাণীর খাদ্যসংকট দূর করতে সংরক্ষিত বনাঞ্চলে নানা ফলদ গাছের পাশাপাশি চাপালিশ গাছও নিয়মিত রোপণ করা হচ্ছে।

আরও

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা প্রতিষ্ঠার ৯০ বছর পেরিয়ে গেলেও এখনো জনবল সংকট, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে। প্রথম শ্রেণির পৌরসভা হলেও ১৫৫টি অনুমোদিত পদের বিপরীতে ১৪৪টি পদ শূন্য রয়েছে। মাত্র ২ জন কর্মকর্তা ও ৯ জন কর্মচারী দিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে পৌরসভার কার্যক্রম। একই সঙ্গে স্থায়ী ময়লার ডাম্পিং স্টেশন না থাকায় কলেজ রোডের খোলা স্থানে বর্জ্য

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

প্রাচ্যের ভেনিসখ্যাত নদী-খালবেষ্টিত বরিশাল নগরী নীরবে এক ভয়াবহ পরিবেশগত সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খালি চোখে তা স্পষ্ট না হলেও প্রতিবছরই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে নগরীর ভূমি। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন স্থাপনায় দৃশ্যমান হতে শুরু করেছে। কোথাও কোথাও বহুতল ভবন হেলে পড়ার ঘটনাও শনাক্ত হয়েছে। গবেষকদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামের প্রায় সাড়ে ৩৫০ বছরের পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়ি ‘কামিনী ভবন’ এখন অবহেলা ও অযত্নে বিলীনের পথে। উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি একসময় বালিশিরা পরগনার জমিদারদের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে ভবনটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও এর অধিকাংশ ঐতিহাসিক স্থাপনা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সরিয়া গ্রামের টিলার ওপর গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ফলের বাগান। স্থানীয় শিক্ষক রেজাউল করিম খন্দকারের শখের এই বাগানে দেশি-বিদেশি ৫০টিরও বেশি জাতের আমগাছ রয়েছে। চলতি মৌসুমে এর মধ্যে প্রায় ৩৭ জাতের আমগাছে থোকায় থোকায় ফল ধরেছে। নানা রং, আকার ও স্বাদের এসব আম দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সরেজমিনে দেখা যায়, বাগানের আমগুলো দেখতে যেমন