শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

পুলিশের মার খেয়ে অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি হারুন,অতঃপর ...

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫০

শেয়ার করুনঃ
পুলিশের মার খেয়ে অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি হারুন,অতঃপর ...

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে সাবেক ডিবি-প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ৩৮টি হত্যা মামলা ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ৩৬টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্ন উঠছে— এত মামলার পরেও হারুন অর রশীদ কেন গ্রেপ্তার দেখানো হল না কেন ?

পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, হারুন অর রশীদ এখনো জীবিত এবং দেশে অবস্থান করছেন। সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে দেশেই অবস্থান করছেন। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।

আরও

অবহেলায় ধ্বংসের পথে ঘোড়াঘাটের ঐতিহাসিক ডাকবাংলো

অবহেলায় ধ্বংসের পথে ঘোড়াঘাটের ঐতিহাসিক ডাকবাংলো

একটি সূত্র জানায়, হারুন অর রশীদের ছবি ডিএমপির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা গেছে, যেখানে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। যদিও ছবিটি পরে মুছে দেওয়া হয়, সূত্র নিশ্চিত করেছে যে তিনি ঢাকাতেই ছিলেন। হারুনের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, তিনি ঢাকাতেই আছেন বলে জানা গেছে।

৬ আগস্ট, হারুন অর রশীদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলে তিনি সাংবাদিকদের জানান, তিনি দেশে আছেন এবং বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। তবে পরদিন থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি। ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির ছবির কারণে অনেকেই মনে করেছিলেন যে ওই ব্যক্তি হারুন অর রশীদ। তবে পরবর্তীতে জানা যায়, ছবিটি হারুনের নয়।

আরও

অবহেলায় ধ্বংসের পথে ঘোড়াঘাটের ঐতিহাসিক ডাকবাংলো

হারুন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
অবহেলায় ধ্বংসের পথে ঘোড়াঘাটের ঐতিহাসিক ডাকবাংলো

একাধিক সূত্রে জানা গেছে, হারুন অর রশীদকে ৮ থেকে ১০ আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

মঙ্গলবার ২৬ জুলাই, ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর হারুনকে সমালোচনার মুখে ৩১ জুলাই ঢাকা থেকে বদলি করা হয়।

হারুন অর রশীদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন, ‘আমরা সরকারের দাস, সরকারের নির্দেশেই আমাদের সব করতে হয়।’ এছাড়া একটি রেকর্ডে হারুন বলেন, ‘সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।’

সরকার পতনের পর হারুনের পালানোর বিষয়ে দুটি সূত্রের মধ্যে একটিতে বলা হয় যে তিনি পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে বের হয়ে রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান, অন্যটি জানায় যে তিনি বিমানবন্দরে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন।

সূত্র ঢাকা পোস্ট 

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

এ সম্পর্কিত আরও পড়ুন

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকার কয়েক হাজার মানুষ কালজানী নদীর ওপর সেতুর অভাবে যুগের পর যুগ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দেশের মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত জানমালের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। এতে নষ্ট হয় সময়, বাড়ে আর্থিক ক্ষতি, ব্যাহত হয় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রম। স্থানীয়দের মতে, যাতায়াতের একমাত্র ভরসা এখনো ডিজেল ইঞ্জিনচালিত

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

মৌলভীবাজারে ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’ নামে দেশের প্রথম পাখি উদ্যানটি অল্প সময়েই দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গত পাঁচ দিনে এখানে রেকর্ডসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা প্রকৃতি ও পরিবেশবান্ধব এ পার্কে মুগ্ধতা প্রকাশ করছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করা এই পার্কটি মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে

বরিশালের সাব্বির ধানমন্ডি থেকে নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বরিশালের সাব্বির ধানমন্ডি থেকে নিখোঁজ, পরিবারের উদ্বেগ

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তানভির আহমেদ সাব্বির (বয়স উল্লেখযোগ্য নয়) নামে এক তরুণ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, গতকাল বিকাল ৫টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বরিশালের বাসিন্দা তানভির আহমেদ সাব্বির ধানমন্ডি এলাকা থেকে হঠাৎ করেই নিখোঁজ হন। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া

ঈদে পর্যটকের আশায় বুক বাঁধছেন চাঁদের গাড়ি চালকরা

ঈদে পর্যটকের আশায় বুক বাঁধছেন চাঁদের গাড়ি চালকরা

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ও চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষা করছে। উঁচু-নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজ চা-বাগান, রাবার, লেবু ও আনারস বাগানের অপরূপ দৃশ্য পর্যটকদের মন কাড়ে। এখানে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য, যা ভ্রমণপ্রেমীদের টানে দেশের ভেতর ও বাইরের বিভিন্ন প্রান্ত থেকে। চা-বাগানের সতেজ সবুজ পাতা, দিগন্তজোড়া হাওর এবং নীল জলরাশির ঢেউয়ের ছন্দে

লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বেড়েছে চা উৎপাদন

লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বেড়েছে চা উৎপাদন

সদ্য সমাপ্ত ২০২৫ সালের চা উৎপাদন মৌসুমে আগের বছরের তুলনায় ১৮ লাখ ৭০ হাজার কেজি বেশি চা উৎপাদিত হয়েছে। যদিও নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ কোটি ৩০ লাখ কেজি অর্জন করা সম্ভব হয়নি, তথাপি সংশ্লিষ্টরা উৎপাদন বৃদ্ধিকে দেশের চা শিল্পের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। বাংলাদেশ চা বোর্ডের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশের মোট চা উৎপাদন দাঁড়িয়েছে ৯ কোটি ৪৯ লাখ ১২