বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬৩০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

রেনু পোনা উৎপাদনে নিরব বিপ্লব, দেশের শীর্ষে নওগাঁ

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৮:১৫

শেয়ার করুনঃ
রেনু পোনা উৎপাদনে নিরব বিপ্লব, দেশের শীর্ষে নওগাঁ

ধান ও আমের জন্য বিখ্যাত নওগাঁ জেলা এখন মৎস্য উৎপাদনেও নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। শত শত পুকুর-দীঘিতে মাছ চাষের মাধ্যমে জেলাজুড়ে এক নীরব বিপ্লব ঘটেছে। নিবন্ধিত ৩২টি মৎস্য রেনু উৎপাদনকারী হ্যাচারির মাধ্যমে জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলাতেও রেনু সরবরাহ করা হচ্ছে।

নওগাঁ জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে জেলায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির রেনু পোনার পরিমাণ ১২.৯০ মেট্রিক টন, যার থেকে মাছের সংখ্যা প্রায় ২৬ কোটিতে দাঁড়িয়েছে। তবে নিবন্ধনের বাইরে অনিবন্ধিত হ্যাচারিগুলোতে পোনা উৎপাদন ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন মৎস্য চাষিরা।

জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী জানিয়েছেন, হ্যাচারিগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হয় এবং মান নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে তদারকি ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিনি আরও বলেন, “রেনু উৎপাদনকারী ও মৎস্যচাষিদের গুণগত মান সম্পর্কে সচেতন থাকতে হবে।”

আরও

বাজেট অনুমোদন হলেও চা বাগানে নেই স্বস্তির ছোঁয়া

বাজেট অনুমোদন হলেও চা বাগানে নেই স্বস্তির ছোঁয়া
জেলার বিভিন্ন উপজেলায় সরেজমিনে দেখা গেছে, হ্যাচারিগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা ‘ডাক্তার’ হিসেবে পরিচিত এবং তারাই মূলত রেনু উৎপাদনের দক্ষতা ও মান নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন। যেসব হ্যাচারিতে দক্ষ ‘ডাক্তার’ রয়েছেন, সেগুলোর রেনুপোনার চাহিদাও বেশি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নওগাঁ সদরে ৫টি, রানীনগরে ১৬টি, আত্রাই ও মহাদেবপুরে ২টি করে, পত্নীতলা, ধামইরহাট ও বদলগাছীতে ১-৩টি করে নিবন্ধিত হ্যাচারি রয়েছে। তবে মান্দা, নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলায় এখনও কোনো হ্যাচারি নেই। নিবন্ধন ফি, ফরম ও প্রক্রিয়ার মাধ্যমেই এই হ্যাচারিগুলো অনুমোদিত হয়।

মৎস্য চাষিরা জানান, মাছের মৌসুমি চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। আব্দুল জব্বার বলেন, “যখন যে মাছের চাহিদা থাকে, সেই অনুযায়ী চাষ করি যাতে সঠিক সময়ে বাজারজাত করা যায়।” অন্যদিকে আতিকুর রহমান জানান, বড় সাইজের মাছ উৎপাদন সময়সাপেক্ষ হলেও লাভ বেশি।

রেনু উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা যুক্ত হওয়ায় নওগাঁর মাছ এখন দেশের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে।

আরও

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল
রেনু পোনানিরব বিপ্লবনওগাঁ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা প্রতিষ্ঠার ৯০ বছর পেরিয়ে গেলেও এখনো জনবল সংকট, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে। প্রথম শ্রেণির পৌরসভা হলেও ১৫৫টি অনুমোদিত পদের বিপরীতে ১৪৪টি পদ শূন্য রয়েছে। মাত্র ২ জন কর্মকর্তা ও ৯ জন কর্মচারী দিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে পৌরসভার কার্যক্রম। একই সঙ্গে স্থায়ী ময়লার ডাম্পিং স্টেশন না থাকায় কলেজ রোডের খোলা স্থানে বর্জ্য

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

প্রাচ্যের ভেনিসখ্যাত নদী-খালবেষ্টিত বরিশাল নগরী নীরবে এক ভয়াবহ পরিবেশগত সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খালি চোখে তা স্পষ্ট না হলেও প্রতিবছরই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে নগরীর ভূমি। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন স্থাপনায় দৃশ্যমান হতে শুরু করেছে। কোথাও কোথাও বহুতল ভবন হেলে পড়ার ঘটনাও শনাক্ত হয়েছে। গবেষকদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামের প্রায় সাড়ে ৩৫০ বছরের পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়ি ‘কামিনী ভবন’ এখন অবহেলা ও অযত্নে বিলীনের পথে। উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি একসময় বালিশিরা পরগনার জমিদারদের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে ভবনটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও এর অধিকাংশ ঐতিহাসিক স্থাপনা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সরিয়া গ্রামের টিলার ওপর গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ফলের বাগান। স্থানীয় শিক্ষক রেজাউল করিম খন্দকারের শখের এই বাগানে দেশি-বিদেশি ৫০টিরও বেশি জাতের আমগাছ রয়েছে। চলতি মৌসুমে এর মধ্যে প্রায় ৩৭ জাতের আমগাছে থোকায় থোকায় ফল ধরেছে। নানা রং, আকার ও স্বাদের এসব আম দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সরেজমিনে দেখা যায়, বাগানের আমগুলো দেখতে যেমন