শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সম্পাদকীয়

সদরঘাট-গুলিস্তান ‘সরাসরি’ সড়ক চাই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ২:১১

শেয়ার করুনঃ
সদরঘাট-গুলিস্তান ‘সরাসরি’ সড়ক চাই

ঢাকার প্রধান নদী পথ সদরঘাট থেকে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১৫০টি ডাবল ডেকার লঞ্চ দেশের দক্ষিণ, দক্ষিণ- পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ছেড়ে যায় এবং সমপরিমাণ লঞ্চ ফিরে আসে। অথচ এই সদরঘাট যাবার জন্য নেই একটি ভালো রাস্তা বা সরাসরি যোগাযোগের কোন পথ । তার মধ্যে যতটুক রাস্তা রয়েছে তার অধিকাংশ থাকে দখলে । 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সদরঘাট টার্মিনাল, শ্যামবাজার থেকে সদরঘাট টার্মিনাল এবং বাবু বাজার ব্রিজ থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত রাস্তার বেশিরভাগ জায়গা হকার, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ও অলস যানবাহন রাখার ফলে যাতায়াতে ‘চরম’ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা, যা ঈদের সময় কয়েকগুণ বাড়ে।

আরও

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

এ বন্দর দিয়ে সারাদেশে প্রতিদিন লক্ষাধিক যাত্রী চলাচল করেন এবং প্রচুর পণ্য ও নৌপথের পরিবহন হয়ে থাকে। দিনের অন্য সময়ে অন্যান্য রুটের পাশাপাশি প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত এক ঘন্টা পর পর চাঁদপুর নদী বন্দরের উদ্দেশ্যে বড় নৌযান চলাচল করে।

এছাড়া নিম্নবিত্ত কর্মজীবী মানুষের একটা বড় অংশ সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীর উভয় পাড়ে বসবাস করেন, যাদের বড় অংশ নৌকায় করে বন্দর দিয়ে সহজে ও স্বল্পসময়ের মধ্যে যাতায়াত করেন। সড়কপথে যানজট, ফেরি সংকটসহ নানা প্রতিবন্ধকতা থাকলেও নৌপথে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকায় দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য নৌপথ অনেক গুরুত্বপূর্ণ।

আরও

ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের পুনর্জাগরণ

ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের পুনর্জাগরণ

অথচ সদরঘাটের সামনের রাস্তা কম প্রশস্ত হওয়ায় সেখানে ‘প্রচণ্ড যানজট সৃষ্টি হয়’ এমনকি  নদীবন্দরে পর্যাপ্ত পার্কিং সুবিধাও নেই। ফলে মালবাহী ট্রাক ও যাত্রীদের ব্যক্তিগত গাড়ি যত্রতত্র পার্কিংয়ের ফলে যানজট আরও বাড়ে।

তারপরও অনেক সমস্যার মধ্যে ও এ বন্দরের টার্মিনালে যাত্রী ও মালামাল পরিবহন আগের তুলনায় বহুগুণে বেড়েছে। লঞ্চেও বিভিন্ন শ্রেণির আসন যুক্ত করায় সব শ্রেণি পেশার মানুষ নিয়মিত লঞ্চে যাতায়াত করছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এমন প্রেক্ষাপটে সদরঘাটের সঙ্গে যাতায়াতে যেসব রাস্তা ব্যবহার করা হয়, সেগুলোতে প্রায় সবসময় যানজট লেগে থাকে। আবার ঘাটের আশেপাশে বিভিন্ন পাইকারি বাজার থাকায় এসব এলাকায় ব্যবসায়িক কাজেও প্রচুর মানুষ আসা-যাওয়া করেন। ফলে সদরঘাটকেন্দ্রীক যাত্রী ও পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে নৌযান যাত্রীদের প্রতিদিনই যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।

যাত্রীদের সুবিধার জন্য ও সমস্যা থেকে উত্তরণের জন্য প্রথম দরকার সদরঘাট ও পুরান ঢাকার পাইকারি বাজার অন্য স্থানে সরিয়ে নেওয়া । কারন রাস্তা প্রশস্ত করা ছাড়া ওই এলাকার যানজট দূর করা যাবে না। 

এছাড়াও আরও দরকার , নদী বন্দরের বাম পাশে শ্মশানঘাট থেকে অত্যাধুনিক টার্মিনাল ঘাট নির্মাণ । ‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীররক্ষা ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ: দ্বিতীয় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার চারপাশে ওয়াকওয়ে নির্মাণ, সীমানা পিলার, বিনোদন পার্ক, নির্মাণ যার কিছুটা কার্যক্রম চলছে।

এছাড়া ‘আনুষঙ্গিক সুবিধাসহ বিশেষ ধরনের পন্টুন নির্মাণ’ শীর্ষক আরেক প্রকল্পের আওতায় নৌযানে যাত্রীদের সহজে ওঠানামা এবং নৌপথে নৌযানের সহজ বার্থিংয়ের সুবিধার্থে পন্টুন ও গ্যাংওয়ে জেটি এবং দৃষ্টিনন্দন বুকিং কাউন্টার স্থাপন করা। যা বিমানবন্দর বা বাস কাউন্টার গুলোতে দেখা যায় কেবল এই নদীবন্দর নেই । 

ঢাকা থেকে প্রতিদিন অত্যাধুনিক ও নান্দনিক লঞ্চ নামছে অথচ এই লঞ্চ গুলোতে যাবার মতো একটি সরাসরি পথ নেই তাই উত্তর ঢাকার অধিকাংশ মানুষ গাড়িতে যেতে বাধ্য হয়ে যাচ্ছেন তাদের গন্তব্যে।অথচ তাদের ১ম পছন্দের যানবাহন হচ্ছে এই লঞ্চ যাত্রা। ঢাকা থেকে দক্ষিণের সকল যাত্রীদের কাছে নির্ভেজাল বা আরামে গন্তব্যর নাম হচ্ছে লঞ্চ ভ্রমণে যাওয়া । তাই অচিরেই  সদরঘাট থেকে সরাসরি গুলিস্তান মুখি উড়াল সড়কের দাবি করছেন এই লঞ্চ যাত্রার সাথে সংযুক্ত সকলে । তাতে এই দক্ষিণের মুখী যাত্রীদের বহু সময় এবং কষ্ট দুর হবে ।

প্রতিনিয়ত ঢাকা থেকে বরিশাল মুখী অত্যাধুনিক লঞ্চ নামছে যা ভ্রমণে খুব আরামদায়ক এবং লাক্সারিয়েস কিন্তু এই রাস্তা আর জ্যামের জন্য মানুষ কষ্ট করে যেতে চায় না । একটি সরাসরি রাস্তা হলে বরিশাল তথা কুয়াকাটা মুখী পর্যটকের ঢল নামবে আশার আলো দেখছি। এই সরকারের মেগা প্রকল্পের মতো করে না হলে ও ছোট করে হলেও  এই একটি নির্ভেজাল রাস্তা বানিয়ে দিবেন দক্ষিণের মানুষের জন্য । সেই প্রত্যাশায় বরিশাল বিভাগের মানুষ অপেক্ষা করছেন। 

সদরঘাট-গুলিস্তানসড়ক দাবী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

এ সম্পর্কিত আরও পড়ুন

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

বিশ্ব রাজনীতিতে বন্ধু কিংবা প্রতিপক্ষ এই পরিচয়গুলো সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু একটি বিষয় কখনো বদলায় না, সেটি হলো অর্থনৈতিক স্বার্থ। আধুনিক বিশ্বে যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাবও তত বেশি। ফলে আদর্শিক মতভেদ থাকলেও বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দেশগুলোকে একে অপরের সঙ্গে কাজ করতেই হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে ঘিরে সম্ভাব্য অর্থনৈতিক করিডোর

বিদায় দুই নেত্রীর যুগ: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়

বিদায় দুই নেত্রীর যুগ: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত সময়কে এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। এই দীর্ঘ তিন দশকের বেশি সময়জুড়ে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই নারী নেত্রী , শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি,  এই দুই দল এবং তাদের দুই নেত্রীর নেতৃত্বই মূলত বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে। ফলে এই সময়কে অনেকেই যথার্থভাবেই ‘দুই নেত্রীর

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধের সম্ভাবনা: ইরান-ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধের সম্ভাবনা: ইরান-ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই এক সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। ইসরায়েলের ওপর ইরানের নজিরবিহীন পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে উদ্বেগ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছেন, যা অঞ্চলজুড়ে যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত করেছে। ইরান এই হুমকি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে নামে,

নতুন যুদ্ধ সমীকরণ: ইরানের পাল্টাঘাতে চূর্ণ ইসরায়েলের আধিপত্যের স্বপ্ন

নতুন যুদ্ধ সমীকরণ: ইরানের পাল্টাঘাতে চূর্ণ ইসরায়েলের আধিপত্যের স্বপ্ন

গাজার নিরস্ত্র মুসলমানদের উপর নির্মম হামলা চালিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়া ইসরায়েল এবার নিজেই এক ভয়াবহ প্রতিপক্ষের মুখোমুখি। ফিলিস্তিনে গণহত্যার নেপথ্যে থাকা দখলদার রাষ্ট্র এবার পড়েছে ইরানের প্রতিশোধের মুখে। ভুলে গিয়েছিল তারা ইরানের সামরিক সক্ষমতা আর আধুনিক যুদ্ধ প্রযুক্তির বাস্তবতা। সম্প্রতি ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগ বাড়িয়ে হামলা চালায়। কিন্তু ফলাফল হয় উল্টো। পাল্টা প্রতিরোধে নেমে ইরান একের

সীমান্তে ভারতীয় পুশ-ইন: বাংলাদেশে নতুন শরণার্থী সংকট আসছে কি ?

সীমান্তে ভারতীয় পুশ-ইন: বাংলাদেশে নতুন শরণার্থী সংকট আসছে কি ?

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশ সীমান্তে কথিত ‘পুশ-ইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছি। দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পরিকল্পিতভাবে হাজার হাজার লোক বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি এই বিষয়টিকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা না হয় এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে জোরালো আলোচনা না হয়, তাহলে বাংলাদেশকে