শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬২৪ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সম্পাদকীয়

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধের সম্ভাবনা: ইরান-ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Ziko hayder
মোঃ শওকত হায়দার (জিকো) , সম্পাদক-ইনিউজ৭১

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:২৬

শেয়ার করুনঃ
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধের সম্ভাবনা: ইরান-ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: শওকত হায়দার , সম্পাদক -ইনিউজ৭১

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই এক সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। ইসরায়েলের ওপর ইরানের নজিরবিহীন পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে উদ্বেগ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছেন, যা অঞ্চলজুড়ে যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত করেছে।

ইরান এই হুমকি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে নামে, তবে তার জন্য ‘অপূরণীয় ক্ষতি’ অপেক্ষা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষায় সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

এদিকে ছয় দিনের সংঘাতে ইতোমধ্যে উভয়পক্ষ ব্যাপক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের মুখে পড়েছে। ইরানে ইসরায়েলি হামলায় ৫৮৫ জন নিহত ও হাজারের বেশি আহত হয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলেও প্রাণহানি ঘটেছে। ইরান ‘ফাত্তাহ-১’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে, যার কিছু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা পেলেও বেশ কয়েকটি লক্ষ্যভেদ করেছে।

আরও

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

অন্যদিকে ইসরায়েল একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে। বিশেষত ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা তাদের অন্যতম লক্ষ্যবস্তু। এই ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের উন্নত বাঙ্কার-ব্রেকার বোমার প্রয়োজন পড়ছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউরোপে তার সামরিক ঘাঁটিতে ৩০টির বেশি ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে এবং মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। এসব পদক্ষেপে ইঙ্গিত মিলছে, যুক্তরাষ্ট্র সংঘাতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যদিও এখনো সরাসরি সামরিক পদক্ষেপ নেয়নি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন হস্তক্ষেপ ঘটলে তারা যুক্তরাষ্ট্রের ইরাকসহ বিভিন্ন আরব দেশের সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেইসঙ্গে হরমুজ প্রণালিতে মাইন পেতে ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার হুমকিও দিয়েছে।

ফাত্তাহ ক্ষেপণাস্ত্রট্রাম্পের হুমকিইরান ইসরায়েল যুদ্ধমধ্যপ্রাচ্য সংঘাত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রাশিয়া পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট পুতিন আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনায় মধ্যস্থতার আগ্রহ জানান এবং মস্কো থেকে সতর্কবার্তা দেয়া হয়– ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে তা পুরো অঞ্চল অস্থিতিশীল করে তুলবে। জাতিসংঘের পক্ষ থেকেও সংকট নিরসনে আলোচনা ও সংযমের আহ্বান জানানো হয়েছে।

আরও

ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের পুনর্জাগরণ

ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের পুনর্জাগরণ

বিশ্লেষকরা বলছেন, তৃতীয় পক্ষের অংশগ্রহণের সম্ভাবনা এবং পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার হুমকি বিশ্বকে এক বিপজ্জনক মোড়ে এনে দাঁড় করিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বিশ্ব এখন ‘বিপর্যয়ের মাত্র কয়েক মিলিমিটার দূরে।’ চলমান সংঘাত থামাতে না পারলে তা পরিণত হতে পারে এক বৈশ্বিক সংকটে, যার প্রভাব পড়বে রাজনীতি, নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির প্রতিটি স্তরে।

এই উত্তেজনার মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। কারণ, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর জন্য এক গভীর সংকট ডেকে আনতে পারে।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

সর্বশেষ সংবাদ

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে, এটাই বিএনপির মূলনীতি: সালাহউদ্দিন আহমদ

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে, এটাই বিএনপির মূলনীতি: সালাহউদ্দিন আহমদ

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন যুদ্ধ সমীকরণ: ইরানের পাল্টাঘাতে চূর্ণ ইসরায়েলের আধিপত্যের স্বপ্ন

নতুন যুদ্ধ সমীকরণ: ইরানের পাল্টাঘাতে চূর্ণ ইসরায়েলের আধিপত্যের স্বপ্ন

গাজার নিরস্ত্র মুসলমানদের উপর নির্মম হামলা চালিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়া ইসরায়েল এবার নিজেই এক ভয়াবহ প্রতিপক্ষের মুখোমুখি। ফিলিস্তিনে গণহত্যার নেপথ্যে থাকা দখলদার রাষ্ট্র এবার পড়েছে ইরানের প্রতিশোধের মুখে। ভুলে গিয়েছিল তারা ইরানের সামরিক সক্ষমতা আর আধুনিক যুদ্ধ প্রযুক্তির বাস্তবতা। সম্প্রতি ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগ বাড়িয়ে হামলা চালায়। কিন্তু ফলাফল হয় উল্টো। পাল্টা প্রতিরোধে নেমে ইরান একের

সীমান্তে ভারতীয় পুশ-ইন: বাংলাদেশে নতুন শরণার্থী সংকট আসছে কি ?

সীমান্তে ভারতীয় পুশ-ইন: বাংলাদেশে নতুন শরণার্থী সংকট আসছে কি ?

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশ সীমান্তে কথিত ‘পুশ-ইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছি। দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পরিকল্পিতভাবে হাজার হাজার লোক বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি এই বিষয়টিকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা না হয় এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে জোরালো আলোচনা না হয়, তাহলে বাংলাদেশকে

ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের পুনর্জাগরণ

ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের পুনর্জাগরণ

বাংলাদেশের মানুষ আজ নতুন করে উপলব্ধি করছে—একজন জ্ঞানী, সম্মানিত ও বিশ্বস্বীকৃত রাষ্ট্রনায়কের নেতৃত্ব কেমন হয়, আর রাজনীতিকদের ক্ষমতালিপ্সু নেতৃত্বের মধ্যে পার্থক্য কতটা গভীর। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, শান্তিকামী নেতার মতোই রাষ্ট্রপ্রধান হিসেবেও ড. মুহাম্মদ ইউনুস সামনে এনেছেন একেবারে নতুন এক বাংলাদেশ—যেখানে রাষ্ট্রচিন্তা কৌশলে ভরা, কূটনীতি সুদূরপ্রসারী এবং রাষ্ট্রের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় নিরলস চেষ্টা দৃশ্যমান। সম্প্রতি ইউরোপ-আমেরিকার রাষ্ট্রপ্রধানদের হাতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রকাশিত দুর্লভ ছবির

“এই মুহূর্তটি একদিনে গড়ে ওঠেনি—এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সময়ের হিসেব-নিকেশ।”

“এই মুহূর্তটি একদিনে গড়ে ওঠেনি—এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সময়ের হিসেব-নিকেশ।”

এর পেছনে রয়েছে বহুদিনের ষড়যন্ত্র, বহু রাতের আঁধারে চলা গোপন আঁতাত। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই শুরু সেই অধ্যায়—অজিত দোভালের সঙ্গে বৈঠক, নানা রকম ছক আঁকা, সংবিধান মেনে শপথ নেওয়া একটি  সরকারকে উৎখাতের নীলনকশা। প্রথমে ইউনূসকে জঙ্গি, মৌলবাদী আখ্যা দেওয়া হলো। তারপর গরু ছাগলের মতো ভিন্ন ভিন্ন সময়ে হিন্দু নির্যাতনের মিথ্যা গল্প সাজানো হলো। কোটি কোটি ডলার খরচ করে

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বন্ধন ,ঈদ মানে  উৎসব ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুখস্মৃতি। আর এই আনন্দের অন্তরালে রয়েছে লাখো প্রবাসী বাংলাদেশিদের নিরলস পরিশ্রম ও ত্যাগ। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিশেষ করে ঈদের আগে বাজারে প্রাণসঞ্চার করেছে। পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অর্থনীতি চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির ফলে দেশের