কুড়িগ্রামে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র যৌথ উদ্যোগে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার প্রতিপাদ্য “তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো”। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ করলে দুর্নীতি কমবে এবং নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।” জেলা প্রশাসক ৩১টি সরকারি ও
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের চার নেতাকর্মি হত্যা মামলায় বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নুর হোসাইন ফরহাদকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, রোববার দিবাগত রাতে ফেনীর এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফরহাদ বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের মৃত নুর
আশাশুনি উপজেলার সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসন/বাস্তুচ্যুতি শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের ডিআরআর এন্ড সিসিএ প্রজেক্টের উদ্যোগে মঙ্গলবার সকালে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বৈঠকে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, এনজিও কর্মী, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, এবং জলবায়ু বাস্তুচ্যুত ভুক্তভোগীরা অংশ
কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাগেশ্বরী উপজেলা হল রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) উপ-পরিচালক শ্যামল চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ সভায় প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন যুমনা টিভির সিনিয়র
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দেশটির ওপর ইসরাইলের বিমান হামলা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার, সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলার লক্ষ্য ছিল সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। ইসরাইলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। আল-জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে, ইসরাইলি সেনারা হেরমনের পাহাড়সহ
চুয়াডাঙ্গায় ৭৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ঝিনাইদহে ঘাঁটি গেড়েছিল "সমাধান ফাউন্ডেশন" নামে একটি প্রতারণামূলক সংস্থা। প্রতিষ্ঠানটি বেকার যুবক-যুবতীদের কাজ ও ঋণের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে পুলিশের অভিযান ও গোয়েন্দা সংস্থার তৎপরতায় এই প্রতারণার চক্রের কথিত চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসানকে আটক করা হয়। প্রতিষ্ঠানটি ঝিনাইদহের ৬ উপজেলায় ৪৬৯ জনের কাছ থেকে রেজিস্ট্রেশন
সাতক্ষীরার আশাশুনির চাপড়া মৌজায় মরিচ্চাপ নদী খননে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রস্তাবিত নকশা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার বিকালে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এ কর্মসূচি আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পূর্ব চাপড়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী সরদার, আজহারুল সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলামসহ আরও অনেকে। তারা অভিযোগ
নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুলু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ করেন। দুলু বলেন, “শেখ হাসিনা সরকার প্রাথমিক, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ অবক্ষয় এনেছে। তার শাসনামলে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মালয়েশিয়া প্রবাসী সোহাগ শেখের বিরুদ্ধে তার স্ত্রী রিমা আক্তারের অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল করার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে সামাজিক ও পারিবারিক চাপের মুখে পড়েছেন রিমা, যিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। রিমার পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ শেখের সঙ্গে ২০১৫ সালে ভিডিও কলে পারিবারিকভাবে রিমার বিয়ে হয়। পরে দেশে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করেন। বিয়ের পর সোহাগ
মাদারীপুরের ডাসার উপজেলার ফজলগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারগুলো একত্র হয়ে মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে এই কর্মসূচিতে অংশ নেন ভূক্তভোগী ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম মুন্সি, আল আমিন বেপারী, এবং বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সুনামের সঙ্গে ফার্মেসি ও অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং নির্মম হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নাটোরের লালপুরের ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে গোপালপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক অন্তরের সভাপতিত্বে বক্তব্য দেন লালপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক রায়হান কবির
দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সরাইলে ধান কাটার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি এবং জ্বালানির বাড়তি দামের কারণে কিছুটা সংকটে পড়লেও সরাইলের কৃষকেরা এবারের আমন ধান চাষে ভালো ফলন পেয়েছেন। উপজেলার ৯টি ইউনিয়নে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে এখন সোনালী ধানের সুমিষ্ট ঘ্রাণ। দিগন্তজোড়া মাঠজুড়ে কোথাও পাকা ধান, আবার কোথাও আধাপাকা ধানের ঝিলিক। কৃষকেরা ধান কাটতে
বাংলাদেশের বঙ্গোপসাগরের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ৭৯ জন নাবিককে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মোংলা বন্দরের হিরন পয়েন্টের কাছে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত দুটি ট্রলার হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ ট্রলারটি চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন, আর এফভি লায়লা-২ ট্রলারটি চট্টগ্রামের সিদ্দিকুর রহমানের প্রতিষ্ঠান এসআর ফিশিংয়ের অধীনে পরিচালিত হয়।
জয়পুরহাটের পাঁচবিবিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২ বান্ডিল ঢেউটিন (১৬ পিস), নগদ ৬ হাজার টাকা, ৩০ কেজি খাবার চাল ও ৫’টি কম্বল প্রদান করা হয়। গত ৬ ডিসেম্বর শুক্রবার উপজেলার গোপিনাথপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আনিছুর রহমানের বাড়িতে আগুন লাগে। আগুনে আনিছুরের ৩’টি ঘর সম্পূর্ন পুড়ে ছাই
বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী 'নেচার' ২০২৪ সালের বিজ্ঞানের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখা ১০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি ৭ নম্বরে অবস্থান করছেন এবং তাকে ‘নেশন বিল্ডার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) 'নেচার' এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখা ব্যক্তিদের এই
কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন (৭৯)-এর দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামে ঈদগাহ মাঠে তাঁর দাফন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে কুমিল্লা থেকে আসা একটি বাদক দলের করুন সুরে
দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন, পরিবহন এবং বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লালমাটি শ্যামপুর গ্রামের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর সংস্কারের নামে ২০-২৫ ফুট গভীর
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে (মোচিক) ছাত্রলীগ ও যুবলীগের ১৩৭ জন নেতাকর্মীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনারের ঘনিষ্ঠ বন্ধু গোলাম রসুল প্রায় সাড়ে ৫ কোটি টাকা ঘুষ নিয়ে এসব দলীয় ক্যাডারদের দৈনিক হাজিরায় শ্রমিক হিসেবে নিয়োগ দেন। এদিকে, এসব নিয়োগের জন্য কোনো অফিসিয়াল নিয়োগপত্রও প্রদান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে শ্ৰীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক জাহেদ আহমেদ, সদস্য সচিব গোলাম সরোয়ার রিমন, কলেজ ছাত্রদলের সভাপতি মিজান মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১১ বছর পর শিবির কর্মি মতিউর রহমান সজীব (১৭) এর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের নয়ন হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মতিউর রহমান সজীব, যিনি স্থানীয় একটি মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন, শিবিরের
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় গ্রামীণ দুস্থ নারীদের মাঝে ডিসেম্বর মাসের চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি উপকারভোগী নারীদের মধ্যে আশার সঞ্চার করেছে, তারা চাল পেয়ে খুশি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভিডাব্লিউবি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তদারকি
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা পাঁচটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকালে বাগজানা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা হিলিগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম বাবু। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্নামাত হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে-কে সোমবার দুপুরে বিসিক শিল্প এলাকা থেকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার গ্রেপ্তারের পর কাজল কৃষ্ণ দে-কে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা তার ভিডিও ধারণ করার সময় তিনি
টাঙ্গাইলের গোপালপুরে আইএফআইসি ব্যাংক পিএলসি গোপালপুর উপশাখার উদ্যোগে “আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে মেহেরুন্নেসা মহিলা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় আর্থিক জ্ঞানচর্চার প্রসার ও আগামীর প্রজন্মকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। সভায় বক্তারা আর্থিক পরিকল্পনার গুরুত্ব, সঞ্চয়ের প্রয়োজনীয়তা, এবং নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণসুবিধা নিয়ে আলোচনা করেন।