বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নদীতে অভিযান চালিয়ে ১৪ ড্রাম জাটকা মাছসহ পাঁচজনকে আটক করেছে মৎস্য অধিদপ্তরের টহল টিম। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার মেঘনার শাখানদী ও কালাবদর নদীর মোহনার বাখরজার লালবয়া ও মালদ্বীপের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। [https://enews71.com/storage/dT62UIra5pad9FO6cf5l1HQI9VfuMG7w8ipZAhMF.jpg]জাটকা মাছ [https://enews71.com/storage/dT62UIra5pad9FO6cf5l1HQI9VfuMG7w8ipZAhMF.jpg] মেহেন্দিগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা রক্ষা অভিযান চলাকালে নদীতে একটি ট্রলারকে সন্দেহ হলে সেটিকে থামানোর সংকেত
নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন কাতার ফেরত এক প্রবাসী। নিহতের নাম মো. আবুল বাশার ওরফে দুলাল (৫৫)। তিনি জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাওপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। রেলওয়ে পুলিশ জানায়, নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি 'মার্চ ফর গাজা' শিরোনামে এ বিক্ষোভের ঘোষণা দেন। 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'-এর আয়োজনে আগামী ১২ এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজহারী ভিডিও বার্তায় বলেন, "গাজায়
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৭ শতাংশ বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে বলা
রাজধানীর মুগদা এলাকার গ্রীন মডেল টাউনের একটি আবাসিক ভবনে গত রোববার (৬ এপ্রিল) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি ফ্ল্যাটে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে, এবং এতে ভবনটির দুই ফ্ল্যাট মালিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর। গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান জানান, রাত ৩টার দিকে ওই ভবনের মালিক হুমায়ূন
সাম্প্রতিক সময়ে আশাশুনিতে ঘটে যাওয়া ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মতবিনিময়ে সভা ও সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এবং জলবায়ু পরিবর্তন অধিপরামর্শ ফোরাম। সোমবার (৭ এপ্রিল) দুপুরে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জি,এম আল ফারুক। এ সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন অধিপরামর্শ ফোরামের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। গতকাল দুপুরে জামালপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, "জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।" ঘটনার পটভূমি বর্ণনা করে সিরাজুল হক বলেন, "স্টেশন রোডে আমার পৈতৃক সম্পত্তিতে অবস্থিত দলীয় কার্যালয়টি মামুন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার জমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৭ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করেন। এই বিষয়গুলো তুলে ধরে তারা জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সংবাদ সম্মেলনে
গাজার ওপর ইসরায়েলের বর্বর হামলা ও নারী-শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তা না হয়, তবে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে। সোমবার (৭ এপ্রিল) রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে জামায়াতের নেতারা এ কথা বলেন। তারা গাজার জনগণের প্রতি তাদের
দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশাবাদী। বিভিন্ন বিল থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুকূল আবহাওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় তারা স্বল্প খরচে যথাসময়ে ভুট্টার বাম্পার ফলন পেতে আশাবাদী। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে উপজেলার
ঈদুল ফিতরের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নজরকাড়া দর্শনার্থী সমাগম ঘটেছে। ছয়দিনের মধ্যে এখানে ৮ হাজার ৪০৫ জন দর্শনার্থী ও পর্যটক আসেন, যা থেকে মোট ৮ লাখ ৩৭ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলা মিলে এক হাজার ২৫০ হেক্টরের বিশাল পরিসরে অবস্থিত এই উদ্যানটি, যার পাশে রয়েছে চা বাগান ও খাসি সম্প্রদায়ের আবাসস্থল। ঈদের ছুটিতে তার সৌন্দর্য উপভোগ
খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ মো. রিপন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে এবং রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মান্নান মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রামগড় পৌরসভার ৯নং
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশনে রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে। অপহরণের দায়ে গ্রেফতারকৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকায় একটি সড়ক পাকা করার কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার দিবাগত রাতে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতের কোচবিহারে জেলার দিনহাটা থানার ছোট গারাল ঝোড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাঁধা দেয়। এলজিইডি সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে কাঠগীর বর্ডার পর্যন্ত প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার সড়ক দুই কোটি ৬১
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলায় দায়ের করা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজবাড়ী কোট পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ীর আমলী আদালতের বিচারক (রাজবাড়ী সদর) মো. তামজিদ আহমেদ এ
বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. হাসান প্যাদার বেতনের টাকা ও মোবাইল ফোনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। হাসান বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির আওতায় সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশের বিভিন্ন স্থানে হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দিয়েছে। শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজার নিরীহ মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে রাস্তায় নেমে আসে। সকাল ১১টা থেকে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার শহর। ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দুপুরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন সাধারণ মানুষ। তবে এই বিক্ষোভ মিছিল ঘিরে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। ইসরায়েলি পণ্য বিক্রি ও সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একে একে পাঁচটি রেস্টুরেন্টে চালানো হয় ভাঙচুর। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শহরের বিভিন্ন স্থান
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল রাত ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র্যাব-১২ সদর কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রিফা বেকারীর সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মো. আবুল কালাম (২৮) ও মো. মমিন মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা
শহরের ব্যস্ত এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে প্রাণ হারালেন জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া। কিশোর গ্যাংয়ের হামলায় তার মৃত্যুতে শহরজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। রোববার দিবাগত রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার পাশে ফুচকা-চটপটির দোকানের সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত অ্যাডভোকেট সুজন মিয়া শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা এবং মো. জহিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সরাসরি প্রভাব পড়েছে সৌদি আরবের শেয়ারবাজারে। গতকাল (রবিবার) লেনদেনের সময় দেশটির প্রধান সূচক তাদাউল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) এক দিনে ৬ দশমিক ১ শতাংশ বা ৭০০ পয়েন্ট কমে ১১ হাজার ২০০ পয়েন্টে নেমে আসে। বাজার মূল্যের দিক থেকেও সৌদি শেয়ারবাজার ৫০ হাজার কোটি রিয়ালের বেশি হারিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ। ‘নো-ওয়ার্ক, নো-স্কুল’ কর্মসূচির ডাক দিয়ে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর ছাড়াও শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে ৫০ পুরিয়া হেরোইনসহ নাসির খান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির খান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া এলাকার শাহজাহান খানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ)
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালু ব্যবসায়ী মোহাম্মদ গোলাপ হোসেন এই মামলা দায়ের করেন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে শেরপুরের বিজ্ঞ সি আর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় ইউএনও মাসুদ রানা ছাড়াও নালিতাবাড়ীর বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান