শনিবার, ১৫ আগস্ট, ২০২৬৩১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে প্রবাসী ফোরামের ব্যতিক্রমধর্মী ফুটবল উৎসব

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২১:১৯

শেয়ার করুনঃ
গোয়ালন্দে প্রবাসী ফোরামের ব্যতিক্রমধর্মী ফুটবল উৎসব

সুস্থ জীবনযাপন এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ, যা আয়োজন করেছে গোয়ালন্দ প্রবাসী ফোরাম। 'সুস্থ্য বিনোদন, মানসিক ও শারীরিক সুস্থতা অর্জনের একটি স্বতন্ত্র উপায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ জুলাই) বিকেলে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এই ব্যতিক্রমধর্মী খেলার সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু খেলাধুলা নয়, প্রবাসীদের সঙ্গে স্থানীয় জনগণের বন্ধন দৃঢ় করে এবং সামাজিক শান্তি ও সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

মাঠে মুখোমুখি হয় গোয়ালন্দ প্রবাসী ফোরামের সদস্যরা ও সংগঠনের স্বেচ্ছাসেবক দল। খেলার শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ও প্রাণবন্ত পরিবেশ। দর্শকদের চিৎকারে মুখর ছিল গোটা মাঠ। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ৩-১ গোলে স্বেচ্ছাসেবক দলের জয়ে শেষ হয়।

আরও

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

খেলার সময় মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী ও ফোরামের এডমিন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং আমেরিকা প্রবাসী মোহাম্মদ সোহানুর রহমান সোহান। পাশাপাশি স্থানীয় সাংবাদিক, প্রবাসী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরাও এ সময় মাঠে উপস্থিত ছিলেন।

ফুটবল ম্যাচের মধ্য দিয়ে আয়োজনটি সীমাবদ্ধ ছিল না। সন্ধ্যার পর গোয়ালন্দ বাজারসংলগ্ন রোকন উদ্দিন প্লাজায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান ও কবিতা পাঠে মুখর ছিল অনুষ্ঠানস্থল। খেলোয়াড় ও দর্শকরা একত্রিত হয়ে এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে খেলোয়াড়, অতিথি ও উপস্থিতদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। প্রবাসীদের এই উদ্যোগ সামাজিক পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের প্রত্যাশা করছে এলাকাবাসী।

প্রবাসী ফোরামগোয়ালন্দপ্রীতি ফুটবল ম্যাচসাংস্কৃতিক অনুষ্ঠান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

স্থানীয়রা মনে করেন, প্রবাসীদের এই ধরনের উদ্যোগ প্রমাণ করে, দেশের বাইরে থেকেও তারা এলাকায় সামাজিক অবদান রাখতে আগ্রহী। এটি নতুন প্রজন্মকে সুস্থ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও সহায়তা করবে।

আরও

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

গোয়ালন্দের মাটিতে এ ধরনের উদ্দীপনামূলক খেলাধুলা এবং সংস্কৃতিমূলক কার্যক্রম বারবার ফিরে আসুক—এটাই সকলের প্রত্যাশা।

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির হলেন মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একইদিনে পৃথক তিনটি স্থান থেকে একটি দাঁড়াশ সাপ, একটি তক্ষক ও একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা প্রাণীগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শনিবার (১৫ আগস্ট) বেলর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২ এলাকার একটি ফিশারিতে এ ঘটনা ঘটে। গত রাতে মাছ ধরার জন্য পাতা ঠানা জালে একটি সাপ আটকা পড়ে।

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অনুশোচনা নেই। ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই  মোবাইলে ও মাদক আসক্ত বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, “এসএসসিতে ফেল করা ছাত্রদের কোনো অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদক ও মোবাইলে আসক্ত। এদেরকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা চাই।” শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সুস্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এসএসডিপি, কুয়াকাটা, পটুয়াখালীর উদ্যোগে এবং Citizen Network-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ মহড়া চালানো হয়। মহড়া চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.