মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৩০ রোহিঙ্গা মুসলিমের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। গত সপ্তাহের এই হামলায় মাত্র ছয়জনের প্রাণহানি ঘটেছে বলে মিয়ানমার সরকার দাবি করলেও জাতিসংঘের তথ্য বলছে ভিন্ন কথা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, আমরা এখন তথ্য পাচ্ছি যে, মিয়ানমার সরকার নিহতের যে তথ্য দিয়েছে, সেই সংখ্যা তার চেয়েও
সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ মঙ্গলবার (৯এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া,সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ কাজী আইনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মায়মুনা জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল
আমের মধ্যে যেন কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করতে না পারে সে বিষয়টি দেখতে রাজশাহী অঞ্চলের আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে ফলের বাজারে ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছে। পুলিশের আইজি, বিএসটিআই, র্যাবের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ একটি স্কোয়াডের সব সদস্যের নিহত হয়েছেন। খবর মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির। শুক্রবার মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলের বুথিডংয়ে এ ঘটনা। তবে এ সংক্রান্ত প্রকাশিত হয়েছে সোমবার। বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর প্রধানের কার্যালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ্য মিন তুন ওই হামলার
খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার গনিতের শিক্ষক জাকির হোসেনের (৩০) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সরকারী মোজাহার বিশ্বাস কলেজের পিছনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে ওই শিক্ষকের বাম পা ও মাথা গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, কলেজের পিছনের সড়ক দিয়ে শিক্ষক জাকির
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দরকারি অ্যাপ ট্রুকলার। কোনও অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়। কোন এলাকার সিম, কার নামে সিম ইত্যাদি জেনে নেওয়া যায় এই অ্যাপে। সবচেয়ে সুবিধা হয় কোনও অবাঞ্ছিত ফোন এলে। এই যেমন জীবনবীমা-সংক্রান্ত ফোন, বিভিন্ন ক্রেডিট বা ডেবিট কার্ড কোম্পানির কাস্টমার সার্ভিসের নম্বর থেকে কল এলে ট্রুকলারই দেখিয়ে দেয় তা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার প্যারোলে মুক্তি চায় না বিএনপি। নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনে করছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। পাশাপাশি প্যারোলের নামে ইস্যু তৈরির চেষ্টা করছে দলটি। এ ধরনের ইস্যু তৈরির চেষ্টা থেকে বিরত থাকার
বনানীর অগ্নিকাণ্ডে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানার পরিবারের উপযুক্ত কেউ থাকলে তাকে চাকরি দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাম খান কামাল। মঙ্গলবার (৯ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে সোহেল রানার প্রথম জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোহেল পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিল। ফায়ার সার্ভিসসহ
ব্রিটেনে এক মা ও তার তরুণী মেয়ের ওপর দুর্বৃত্তরা এসিড হামলা চালিয়েছে। সোমবার দেশটির রাজধানী লন্ডনে এ হামলার ঘটনা ঘটে। রাস্তায় সহিংসতা বন্ধে যখন পুলিশ ও নিরাপত্তা বাহিনী লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে তখন এই হামলার ঘটনা ঘটল। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর ক্রয়ডন এলাকায় দপুরের দিকে এসিড হামলার ঘটনা ঘটে এবং এতে ৬০ বছর বয়সী একজন মা ও তার তরুণী মেয়ে
বিশ্বকাপ সামনে বলে এবার স্বেচ্ছায়ই আইপিএল থেকে সরে গেছেন মিচেল স্টার্ক। তবে গত আইপিএলে অস্ট্রেলিয়ান এই পেসারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, ইনজুরির কারণে সেবার খেলা হয়নি। এ নিয়েই বেঁধেছে ঝামেলা। লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে বিমা করেছিলেন স্টার্ক, যদি খেলতে না পারেন, তবে বিমা থেকে তার ১২ কোটি টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সে টাকা বুঝে পাননি
ভারতের আসাম প্রদেশের বিশ্বনাথ জেলায় গরুর মাংস বিক্রির অভিযোগে মুসলিম এক বৃদ্ধকে বেধড়ক মারধরের পর জোরপূর্বক শুকরের মাংস খাওয়ানো হয়েছে। দেশটির কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের হাতে মারধরের শিকার ওই ব্যক্তি বর্তমানে আসামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিশ্বনাথ জেলার বাসিন্দা ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে মারধর করছে একদল উত্তেজিত জনতা।
নেছারাবাদে সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে গিয়ে দু'দিন ধরে নিখোজ রয়েছেন সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামের মো. শাহ আলম(৬৫) নামে এক বৃদ্ধ জেলে। গত সোমবার(৮ এপ্রিল) দুপুরে নদীতে মাছ ধরার কথা বলে বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত তিনি নিখোজ রয়েছেন। নিখোজ শাহ্আলম উপজেলার মৎস্য দপ্তরের নিবন্ধনভুক্ত জেলে। পরিবারের ধারনা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়োবাতাসের কবলে পড়ে সে নিখোজ হয়েছেন। নিখোজ শাহ্
পরিমিত আনন্দদায়ক ঘুমই হলো সুস্থ জীবনের নির্দেশক। একজন মানুষের বেঁচে থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে যেমন ভালো খাবারের প্রয়োজন, তেমনি প্রয়োজন দুশ্চিন্তামুক্ত গভীর ঘুমের। আপনি কতটা ভালো আছেন, তৃপ্তিতে আছেন তা বোঝা যাবে, আপনার ঘুম ভালো হচ্ছে কিনা তা দেখে। জেগে থাকা যে-রকম প্রয়োজন, ঘুমও সে-রকম প্রয়োজন। আমাদের অনেকের সমস্যা হলো আমরা জেগেও থাকি না, আবার ঘুমাইও না। শুধু ঝিমাই।
পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসএস) পাওয়া গেল ব্যাক্টিরিয়ার। নাসার বিজ্ঞানীদের কথায়, ‘‘এ ধরনের ব্যাক্টিরিয়া অফিসে পাওয়া যায়। কিন্তু তা কিভাবে ওখানে এল, জানা দরকার। তাতে ভবিষ্যতে দীর্ঘ মহাকাশ সফরের সময়ে বা সেখানে থাকতে হলে, আগাম নিরাপত্তা নেওয়া যাবে।’’ বিপজ্জনক ব্যাক্টিরিয়া প্রায়শই রোগভোগের কারণ হয়। তা থেকে বাঁচতে হলে তাই আগাম সতর্কতা প্রয়োজন। নাসার জেট প্রোপালসন ল্যাবের গবেষক
স্থায়ীভাবে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বুধবার বসছে প্রথম স্প্যান। এটি বসানো হবে ১৩ ও ১৪ নম্বর পিলারে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যদিও মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো রয়েছে। এটি আসলে বসানো হবে ৬ ও ৭ নম্বর পিলারে। পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ১০ এপ্রিল বুধবার মাওয়া প্রান্তের ১৩ ও ১৪
অ্যাসিডে পোড়া বিকৃত মুখ। কিন্তু তাতে লেগে আছে হাসি। চোখের দৃষ্টিতে ধরা পড়ছে কনফিডেন্স। ঠিক এ ভাবেই দিন কয়েক আগে মেঘনা গুলজার পরিচালিত আসন্ন ছবি ‘ছপক’-এর লুকে প্রকাশ্যে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। এ বার সেই ছবির শুটিংয়ে দিল্লিতে ফের ক্যামেরাবন্দি হলেন নায়িকা। এ ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতী। দিল্লির ব্যস্ত রাস্তায় শুটিংয়ের সময় অনেকে চিনতেই পারেননি দীপিকাকে। তবে কেউ চিনতে পেরে
মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবরা অবস্থান করে থাকা সরকারি বাসা বর্তমান মন্ত্রীদেরকে ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়াদের মধ্যে বরাদ্দপ্রাপ্তদের সরকারি বাসা বুঝিয়ে দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লবসহ পাঁচ আইনজীবী এই রিট করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী পল্লব নিজে। রিটের বিবাদীরা হলেন
কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলের আগুন প্রায় আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের অবিরাম চেষ্টার পর মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকালে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ। তবে কারখানার ভেতর বিপুল পরিমাণ সুতা, তুলা ও অন্যান্য মালামালে এখনো আগুন রয়েছে। এসব আগুন পুরোপুরি নেভাতে দুপুর পর্যন্ত সময়
যৌন নিপীড়ন বন্ধে বোরকাকে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এ দাবি জানান। একইসঙ্গে ফেনীর সোনাগাজীতে আলিম পরিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘মাদ্রাসার শিক্ষকের হাতে ছাত্রী নিপীড়িত হওয়ার ঘটনা পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে।
শেয়ারবাজারের অব্যাহত দরপতনের হাত থেকে রক্ষা পেতে করণীয় ঠিক করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ)। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ডিবিএর সভাপতি শাকিল রিজভী। প্রায় দুই মাস ধরে দেশের শেয়ারবাজারে দরপতন চলছে। দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল
লাইফ সাপোর্টে থাকা অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা সংকটাম্পন্ন হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে মেডিকেল বোর্ড। গণমাধ্যমকে সেই বিষয়ে ব্রিফ করেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন। তিনি বলেন, 'নুসরাতকে এই মুহূর্তে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন সেই দেশের চিকিৎসকরা।' এর
দক্ষিণ আফ্রিকায় নকুবঙ্গা কাম্পি নামে এক নারী পরিচিত হয়ে উঠেছেন একজন ‘লায়ন মাদার’ অর্থাৎ ‘সিংহ মা’ হিসেবে। তার মেয়ের তিন ধর্ষণকারীর একজনকে হত্যা এবং বাকি দু`জনকে মেরে আহত করার পর লোকজন তাকে এভাবেই ডাকতে শুরু করে। এই ঘটনার পর তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল কিন্তু জনগণের প্রতিবাদের কারণে তার বিচার বন্ধ করে দিতে হয়েছে। এর ফলে এখন তিনি তার
গোপালপুর উপজেলার মির্জাপুর হাতেম আলী বিএল উচ্চবিদ্যালয়ের দুর্নীতি নিয়ে পল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষ গতকাল সোমবার স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুর্নীতির ফিরিস্তি তুলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আয়নাল হোসেন লিখিত অভিযোগে জানান, প্রধান শিক্ষক আব্দুল জলিল তালুকদার ইন্টারভিউ বোর্ডে তৃতীয় হন। কিন্তু ম্যানেজিং কমিটিকে বিপুল অঙ্কের উৎকোচ দিয়ে তিনি প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন। এজন্য স্কুলে যোগদানের
ফায়ারম্যান সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস সদর দফতরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক (অপস অ্যান্ড মেইনটেইন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, মঙ্গলবার সকালে জানাজার আগে কুর্মিটোলা ফায়ার