মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

রোজাদারের যে বিষয়গুলো জানা জরুরি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১৬:৪১

শেয়ার করুনঃ
রোজাদারের যে বিষয়গুলো জানা জরুরি

রহমত ও বরকত নাজিলের মাস রমজান সন্নিকটে। মুসলিম উম্মাহ মাসব্যাপী ইবাদত-বন্দেগি লিপ্ত হতে শারীরিক মানসিক ও আত্মিকভাবে তৈরি হচ্ছে। এ মাসের রয়েছে অসাধারণ সব বৈশিষ্ট ও মর্যাদা। সারা বিশ্বের মুসলিম একযোগে দিনের বেলায় পানাহার ও ঘনিষ্ঠ সম্পর্ক থেকে দূরে থেকে দীর্ঘ ৩০ দিন রোজা পালন করবে। ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ রমজানের রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো-

সাওম বা রোজা কী?

সাওম আরবি শব্দ। শব্দটি কোনো কিছু থেকে বিরত থাকা বা ত্যাগ করা অর্থে ব্যবহৃত হয়। আর ইসলামে সাওম বা রোজা মানে হলো- সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় গ্রহণ এবং যৌন মিলনসহ যেসব কাজে রোজা ভেঙে যায় তা থেকে আল্লাহর নির্দেশ পালন ও সন্তুষ্টির উদ্দেশ্যে বিরত থাকা।

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

ইসলামে রোজার গুরুত্ব

সাওম বা রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি। রোজা মানুষকে যাবতীয় অনাচার থেকে হেফাজত করে। 

- হজরত ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রোজা হলো দোজখ থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ; যেমন যুদ্ধ থেকে বাঁচতে তোমরা ঢাল ব্যবহার করে থাক।’ (মুসনাদে আহমাদ, নাসাঈ, ইবনে মাজাহ)

- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রোজা হলো জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল বা দুর্ভেদ্য দুর্গস্বরূপ।’ (মুসনাদে আহমাদ, বাইহাকি)

আরও

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন
ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
- অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘তোমাদের কাছে উপস্থিত হয়েছে রমজান-

> এটি একটি বরকতময় মাস।

> এ মাসে রোজা পালন করা আল্লাহ তোমাদের ওপর ফরজ করেছেন।

> এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়।

> এ মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়।

> এ মাসে অবাধ্য শয়তানদের শেকলবদ্ধ করা হয়। আর

> এ মাসে এমন একটি রাত আছে, যা হাজার মাস থেকে উত্তম। সুতরাং যে এ রাত থেকে বঞ্চিত হলো, সে প্রকৃত পক্ষেই বঞ্চিত হলো।’ (নাসাঈ, মুসনাদে আহমাদ)

- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে আন্তরিকতার সঙ্গে ও সাওয়াবের নিয়তে রোজা পালন করে থাকে, আল্লাহ তাআলা তার জীবনের আগের সব গোনাহ মাফ করে দেন।’ (বুখারি ও মুসলিম)

- হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন।’ (বুখারি ও মুসলিম)

রোজা রাখবেন যারা

প্রত্যেক মুসলমান নারী-পুরুষের ওপর রোজা রাখা বাধ্যতামূলক। তবে তাতে রয়েছে কিছু শর্ত-

> রোজা রাখতে সক্ষম হতে হবে।

> প্রাপ্ত বয়স্ক হতে হবে।

> মুকিম বা বাড়িতে অবস্থানকারী হতে হবে। মুসাফিরের জন্য নয়।

> নারীদেরকে অবশ্যই হাফেজ (মাসিক ঋতুস্রাব) ও নেফাস (সন্তান ভূমিষ্ঠের নির্ধারিত সময়) মুক্ত থাকতে হবে।

যাদের জন্য রোজা জরুরি নয়

কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কারণবশত অনেকের জন্যই রোজা রাখা জরুরি নয়। তবে পরবর্তীতে সে রোজাগুলো আদায় করে নিতে হয়। আর তাহলো-

> অজ্ঞান হয়ে গেলে।

> বয়সন্ধিক্ষণের সময়। সবে মাত্র রোজা ফরজ হয়েছে, কিন্তু রাখতে প্রচণ্ড কষ্ট হয়।

> অতি বয়স্ক মানুষ। যার জন্য রোজা রাখা প্রায় অসম্ভব।

> মারাত্মক দীর্ঘ মেয়াদী অসুস্থ ব্যক্তি।

(তারা উভয়ে তাদের রোজা পরিবর্তে একজন মিসকিনের খাদ্যভার বহন করবে)

> গর্ভর্তী নারী। রোজা রাখার কারণে যদি গর্ভবর্তী নারী ও তার গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
(এদের ক্ষেত্রে কেউ কেউ বলেন, একজন মিসকিনের খাদ্যভার বহন করতে হবে। আবার কেউ কেউ বলেছেন, এরা পরবর্তীতে ৩০ দিন রোজা পূর্ণ করে নেবে)

> সফর বা ভ্রমণকারী ব্যক্তি। সফর অবস্থায় রোজা রাখা আবশ্যক নয়। সফর শেষে রোজাগুলো আদায় করে নেবে।

> হায়েজ ও নেফাসে আক্রান্ত নারী। মাসিক ঋতুস্রাবের সময় কিংবা সন্তান ভূমিষ্ঠের পরবর্তী মেয়াদে থাকা নারীর জন্য রোজা রাখা আবশ্যক নয়। পরবর্তীতে তারা ইদ্দতকালীন রোজা পূর্ণ করে নেবে।

রমজান মাসজুড়ে যে আমলগুলো জরুরি

যারা রোজা পালন করেন, তাদের জন্য রয়েছে কিছু আবশ্য করণীয়। যা রমজান মাসজুড়ে পালন করা জরুরি-

>> তারাবিহ নামাজ আদায়

রমজানের চাঁদ দেখা গেলে ওই সন্ধ্যা থেকেই তারাবিহ বা রমজানের রাতের নামাজ আদায় করা। এ নামাজ মসজিদে কিংবা ঘরে একা একাও আদায় করা যায়। হাদিসে এসেছে-

‘হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সাওয়াব লাভের আশায় ক্বিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’ (বুখারি)

>> শেষ রাতে সাহরি খাওয়া

কম হলেও রোজার জন্য শেষ রাতে সাহরি খাওয়া। অন্তত একটি খেজুর দিয়ে হলেও সাহরি খাওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘তোমরা সাহরি খাবে, কেননা এতে অনেক বরকত রয়েছে।’ (বুখারি)

>> খেজুর দিয়ে ইফতার শুরু করা

ইফতারের সময় হলে খেজুর দিয়ে ইফতার শুরু করা। খেজুর না পেলে সাদা পানি পান করে ইফতার শুরু করা। হাদিসে এসেছে-

‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুর খেয়ে (মাগরিবের) নামাজের আগে রোজা ভঙ্গ করতেন।’ (আবু দাউদ)

>> সময় হওয়ার পর ইফতারে দেরি না করা

ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। সময় হওয়ার অযথা রোজা ভাঙতে দেরি না করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলঅইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে, যতদিন তারা (সময় হওয়ার সঙ্গে সঙ্গে) তারাতারি ইফতার শুরু করবে।’ (মুসলিম)

>> মিথ্যা কথা ও মন্দ কাজ পরিহার করা

রোজা রেখে মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকা ঈমানের অন্যতম দাবি। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করায় (রোজা রাখায় আল্লাহর) কোনো প্রয়োজন নেই।’ (বুখারি)

>> মন্দ কথার উত্তম জবাব দেয়া

রোজাদারের সঙ্গে কোনো ব্যক্তি মন্দ কথার জবাবে ভালো কথায় উত্তর দেয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘কেউ যদি মন্দ কথা বলে, রাগানোর চেষ্টা করে, তখন তাকে এ কথা বলা যে, আমি রোজাদার।’ (নাসাঈ)

রোজা রেখে যা করা যাবে না

এমন কিছু কাজ আছে, যা করলে রোজা হবে না। আর যদি কেউ সে কাজগুলো করে ফেলে তবে পুনরায় রোজা রাখতে হবে।

> রোজা অবস্থায় পানাহার করলে।

> ইচ্ছাকৃতভাবে বমি করলে।

> রোজা অবস্থায় মাসিক ঋতুস্রাব শুরু হলে।

> যৌন কাজে নিয়োজিত হলে।

মুসলিম উম্মাহর উচিত, রামজান শুরু আগেই উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে যথাযথ প্রস্তুতি গ্রহণ জরুরি। নিজেদের মানসিক ও আত্মিকভাবে প্রস্তুতি গ্রহণের এখনই সময়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের আগে প্রাথমিক এ বিষয়গুলো জেনে যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

ইসলামে সপ্তাহের বিশেষ মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। মুসলমানদের কাছে জুমার দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনের ফজিলত অর্জনে বেশ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই জুমার দিনটি যথাযথভাবে কাটাতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ইসলামি চিন্তাবিদরা। জুমার নামাজের আগে গোসল করা, দাঁত পরিষ্কার করা, পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাহসম্মত আমল। পাশাপাশি মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন