সাত মাসেও প্রকাশিত হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও মাস্টার্সের ফলাফল। দ্রুতফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সাংবাদিকতা বিভাগের সামনে অবস্থান নেন। পরে শিক্ষকদের আশ্বাসে অবস্থান কর্মসূচি বন্ধ করে দিয়ে ফলাফল না দেওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে দুপুর আড়াইটায় বিভাগের সভাপতি
রাজারবাগ পুলিশ লাইনসে আজ সকাল সাড়ে ৯টায় প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ি ভূঞাপুরের অর্জুনায় বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পূর্বপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসআই কোহিনুরের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। পারিবারিক সূত্রে জানা যায়, কোহিনুর ঢাকার সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোহিনুরকে গুরুতর অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা
বকেয়া বেতন পরিশোধ ও রাজস্ব খাত থেকে শতভাগ বেতন দেওয়ার দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। তবে বাধার মুখেও কাফনের কাপড় শরীরে জড়িয়ে বসে সচিবালয়ের পশ্চিম পাশ ও প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় কর্মসূচি পালন করছেন তাঁরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে আজ বুধবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে সচিবালয় ও প্রেস ক্লাব এলাকায় এ কর্মসূচি পালন শুরু করেন পৌর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লন্ডন সফর নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, বিনা কারণে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যদি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হতেন তাহলে এই পরিস্থিতিতে লন্ডনে অবস্থান করতে পারতেন না। বুধবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডেঙ্গুরোগ, বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অথচ আজকে
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়, বাকিরা সবাই রাষ্ট্রের চাকর। বুধবার (৩১ জুলাই) ভিআইপি প্রটোকল বিষয়ে এ কথা বলছেন হাইকোর্ট। মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (৩১ জুলাই) বিকালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ এ আদেশ দেনে। এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) জামিন আবেদনের ওপর প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিএনপির চেয়ারপারসনের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী
বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার ১৫ আসামির মধ্যে ১৪ আসামিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকাল সাড়ে ১০টার দিকে হাজির করা হলে বিচারক তাদের পরবর্তী শুনানির দিন আগামী ১৪ আগস্ট ধার্য করেছেন। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক তাদের পরবর্তী শুনানির দিন আগামী ১৪ আগস্ট ধার্য করে আসামিদের ফের
নুসরাত হত্যায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল হাসান এ সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ জেরা শুরু করেন। এদিন জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ২০ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন। এদিন মামলার একমাত্র আসামি মোয়াজ্জেম হোসেন আদালতে হাজির ছিলেন।
নারায়ণগঞ্জের ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসার উদ্দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি রূপগঞ্জ থানায় অবস্থান করছেন। এতে রূপগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রূপগঞ্জ থানা সূত্র জানায়, গত সাতদিন আগে সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা
মাদক ও অবৈধ দখলদারদের নিয়ে রিপোর্ট করায় 'দৈনিক আমাদের নতুন সময়' পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রতিনিধি ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন রায়হান সরকার নামে এক মাদকসেবি। রায়হান উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মোজাম্মেল হক সরকার মোহনের ছেলে। তিনি পেশায় একজন দলিল লিখক হলেও তার ভাই শাহজাদাপুর এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নছরু সরকারের মাধ্যমে
গত বছর (২০১৮) আওয়ামী লীগের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। এর মধ্যে বেশি আয় হয়েছে একাদশ সংসদ নির্বাচনে নমিনেশন ফরম বিক্রি করে। এই ফরম বিক্রিতে আয় হয়েছে ১০ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। দলটি গত বছর অনুদান পেয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৩৫৫ টাকা। আওয়ামী লীগের ২০১৮ সালে ব্যয় হয়েছে ১৮ কোটি
মশা নিধনে এখন থেকে বাইক চড়ে স্প্রে করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গুলশান ২ এ আয়োজিত সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ শেষে এ কথা বলেন তিনি। এ সময় গুলশানের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মেয়র আতিকুল। এ সময় মেয়র বলেন, সিটি করপোরেশনের মশানিধন কর্মী দুজন
সমালোচনার মুখে সফর ছোট করে রাতেই দেশে ফিরে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি ব্রিফিং করবেন। বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানান। প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন করে ‘সারাদেশে
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজারে র্যাব অভিযান চালিয়ে এক হাজার আটশত পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য নয় লাখ টাকা বলে র্যাব জানিয়েছে। এ সময় আটক করা হয় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা সৈয়দ আলমের ছেলে জিয়াবুর রহমান (২৮),আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ উসমান (১৯) ও মৃত নূর আহমদের ছেলে পুতুল
৩১ জুলাই ২০১৯, বুধবার সকালে নগরীর হারিকেনস্থ এলাকায় অবস্থিত অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রথম ক্যাম্পাসের প্রধান শিক্ষক তরুন শিক্ষাবিদ মোঃ ফরিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, ভাইস চেয়ারম্যান তোবারক হোসেন রনি, পরিচালক (অর্থ) মোঃ ওয়াজেদ আলী,
যদিও এখন এই রোগ তেমন কিছুই না, খুব সামান্য ওষুধেই সেরে যায় তবে এর অতীত ইতিহাস ছিল খুব ভয়াবহ। ১৮ শতকের দিকে ইংল্যান্ডে প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে ৪,০০,০০০ লোক মৃত্যুবরণ করত। ২০০০ বছরেরও বেশি সময় ধরে এই অসুখ ভারতে রাজত্ব করেছে। পৃথিবীতে শেষবার স্মল পক্স বা গুটি বসন্তের বড় মাপের মহামারী হয়েছিল ১৯৭৪ সালে ভারতে। হাজার হাজার লোকের
দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও র্যালী করেছে নরসিংদী জেলা প্রশাসন সৈয়দা ফারহানা কাউনাইন।মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে এক র্যালী বের হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।পরে শহরের ভেলানগর ও জেলখানা মোড় এলাকায়
মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি) যাচাই কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ আগস্ট। এর মাধ্যমে নকল বা ক্লোন মোবাইল ফোনের নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তী ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ অবস্থায় মোবাইল ফোন হ্যান্ডসেট
বিরোধীদের মতকে উপেক্ষা করেই পাশ হয়ে গেল তিন তালাকের বিল। ভারতের রাজ্যসভায় অনেকটা গায়ের জোরেই এ বিল পাশ করা হয়। লোকসভার পর এবার রাজ্যসভাতেও বিতর্কিত তিন তালাক বিল পাশ করাতে সফল হল বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকার।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, তাৎক্ষণিক তিন তালাক রোধে আনা ওই বিলটি পাশের দিন ওয়াকআউট ও অনুপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার রাজ্যসভায় বিলটি উঠলে সেটি
কক্সবাজার টেকনাফ সাগর উপকুলীয় এলাকা সাবরাং মেরিনড্রাইভে গুলাগুলির ঘটনা ঘটেছে। ৩১ জুলাই সাবরাং কুরাবুইজ্জা পাড়া মেরিনড্রাইভ এলাকায় নৌ-ঘাটে কথিত গুলাগুলির ঘটনাটি ঘটে। এতে বিজিবির ২ সদস্য আহত ও গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে দাবী করেছে বিজিবি। এসময় ২০ হাজার ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র, দুটি তাজা কার্তুজ, দুটি ধারালো কিরিচ এবং একটি অটোরিকশা (সিএনজি) জব্দ করেছে বলে জানিয়েছে বিজিবি। আহত বিজিবির ২সিপাহী
নির্মাতা হাসান রেজাউলের নির্দেশনা ও শুভাশিস সিনহার রচনায় 'জলছবি' নামে একটি টেলিছবির মাধ্যমে দুই বছর পর অভিনয়ে ফিরছেন আসাদুজ্জামান নূর। এর আগে ২০১৭ সালের ঈদুল আজহা উপলক্ষে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূনের পরিচালনায় ‘হোটেল অ্যালব্যাট্রস’ নামের একটা নাটকে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। এই টেলিছবিতে আসাদুজ্জামান নূরের সহকারীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। আসাদুজ্জামান নূরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জ্যোতি
‘পরিস্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। তিন দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে শুরু হচ্ছে আজ বুধবার থেকে। প্রথম দিন আজ সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের লেকপাড় থেকে শুরু হয়ে ধানমণ্ডির বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির উদ্বোধন
এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক এসআই মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ৯ আগস্টের টিকিট। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ টিকিট বিক্রি কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। টিকিটের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম, ফলে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। রেলওয়ের তথ্যমতে, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম