রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আয় বেড়েছে আ.লীগের, তহবিলে জমা আছে ৩৭ কোটি ৫৭ লাখ টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ২১:৪১

শেয়ার করুনঃ
আয় বেড়েছে আ.লীগের, তহবিলে জমা আছে ৩৭ কোটি ৫৭ লাখ টাকা

গত বছর (২০১৮) আওয়ামী লীগের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। এর মধ্যে বেশি আয় হয়েছে একাদশ সংসদ নির্বাচনে  নমিনেশন ফরম বিক্রি করে। এই ফরম বিক্রিতে আয় হয়েছে ১০ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। দলটি গত বছর অনুদান পেয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৩৫৫ টাকা। আওয়ামী লীগের ২০১৮ সালে ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১০০ টাকা। দলের তহবিলে বর্তমানে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা অবশিষ্ট রয়েছে।’

বুধবার (৩১ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে আওয়ামী লীগের জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আলমগীর হোসেনের কাছে এই হিসাব জমা দেন। হিসাব জমা দেওয়ার পর মিডিয়া সেন্টারে এইচটি ইমাম সাংবাদিকদের বলেন, ‘এবার আওয়ামী লীগের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা এবং ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। দলের তহবিলে বর্তমানে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা অবশিষ্ট রয়েছে।’

দলীয় তথ্য মতে, আওয়ামী লীগের মোট আয় ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে— চাঁদা এক কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৭০০ টাকা, সদস্য সংগ্রহ/নবায়ন ফরম বিক্রি দুই কোটি ৯ লাখ ৭৭ হাজার ৫২০ টাকা, নমিনেশন ফরম বিক্রি ১০ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা ও অনুদান ৭ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৩৫৫ টাকা। চাঁদার মধ্যে কার্যনির্বাহী সদস্যদের চাঁদা ৩৬ লাখ ৩৬ হাজার টাকা, উপদেষ্টাদের চাঁদা ১০ লাখ ৩৩ হাজার ২০০ টাকা, জাতীয় কমিটির সদস্যদের চাঁদা ৫ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা, সংসদ সদস্যদের ৭৯ লাখ ২২ হাজার টাকা ও সংরক্ষিত আসনের এমপিদের চাঁদা ১৩ লাখ ৯৪ হাজার টাকা। এই আয়ের বিপরীতে ২০১৮ সালে দলটির ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যয়ের খাতগুলো বিস্তারিত জানানো হয়নি। তবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভবন নির্মাণে ১০ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১০০ টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়েছে।

আরও

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

২০১৭ সালের ৩১ ডিসেম্বর দলটির স্থিতি ছিল ৩২ কোটি ২২ লাখ ১৬ হাজার ৪৩৭ টাকা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এর পরিমাণ বেড়ে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এর আগে ২০১৭ সালে আওয়ামী লীগের আয় ছিল ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা, আর ব্যয় ছিল ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

২০১৬ সালের আওয়ামী লীগের আয় হয়েছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা, সেই বছর ব্যয় হয়েছিল ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা এবং স্থিতি ছিল ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।

২০১৫ সালে দলটির আয় হয়েছিল ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। আর ব্যয় ছিল ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। অর্থাৎ সে সময় দলটি প্রায় সাড়ে ৩ কোটি টাকা উদ্বৃত্ত দেখিয়েছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

২০১৪ সালে দলটি আয় দেখিয়েছে, ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর ব্যয় দেখিয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। ওই বছর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা উদ্বৃত্ত ছিল।

২০১৩ সালে আওয়ামী লীগ আয় দেখিয়েছিল ১২ কোটি ৪০ লাখ টাকা। আর ব্যয় দেখিয়েছিল ৬ কোটি ৭০ লাখ টাকা। এতে প্রায় ৬ কোটি টাকার দলটির উদ্বৃত্ত ছিল।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে নিবন্ধিত দলকে প্রতি পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব পরের বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে, কোনও দল ওই সময়ের আগে ইসিতে আবেদন করে সময় বাড়াতে পারে। এ বছর ক্ষমতাসীন আওয়ামী লীগ, অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং বিরোধী দল জাতীয় পার্টি এরইমধ্যে তাদের হিসাব জমা দিয়েছে। কোনও দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন চাইলে তার নিবন্ধন বাতিল করতে পারে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে শেখ হাসিনার কথিত দেশে ফেরার খবর জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্ট। ২২ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে এবং এর সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের বিষয়টি যুক্ত

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগরে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে রোববার (২০

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হবে না। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান জানান। তাঁর সঙ্গে সমন্বয়ক ড. এইচ এম