দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা।আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আধুনিক জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ কুতুবা ইউনিয়নের ভোলা ২২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিঃ এর উদ্যোগে সুস্থ শ্রমিক, নিরাপদ জীবন নিশ্চিত করে টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্লাগ উত্তোলন, আলোচনা সভা,পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার জাতীয় পেশাগত স্বাস্থ ও সেফটি দিবস পালিত হয়।উক্ত আয়োজনে সেফটি প্লাগ উত্তোলন করে অনুষ্ঠানের উদ্ভোদন করেন প্রজেক্ট হেড
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান” এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জজ কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান
সন্ধ্যার পর কোনো শিক্ষার্থীকে বাইরে আড্ডা দিতে দেখলে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার ওসি এস এম ওবায়েদুল হক। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর হালিশহর ফইল্যাতলী বাজারে দীলিপ নামের এক কিশোরকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। ওবায়েদুল হক বলেন, আগে থেকে সিএমপির প্রত্যেক থানায় নির্দেশনা ছিল, সন্ধ্যার পর
নাসিং শিক্ষা ধংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বসের ষড়যন্ত্র রুখতে নার্সদের রবিবার(২৮এপ্রিল১৯) টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধ পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নাসের্স ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখা সভাপতি খুর্শিদা জাহান খুশি, সিনিয়র সভাপতি মেহেদি হাসান সাকিব, সাধারণ সম্পাদক রুমি খাতুন, নাজমা আক্তার নূপুর, সুমি আক্তার প্রমুখ। দাবিগুলো হচ্ছে, বেঙ্গল নাসিং কাউন্সিল
ভোলার বোরহানউদ্দিনে পৃথক দুটি স্থানে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচারকারী দুই মেম্বার পুত্রসহ চার পাচারকারীকে আটক করে রোববার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। অভিযান পরিচালনাকারী পুলিশ ওই সময় তাদের কাছে থাকা ২ শত ৩১ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাজা উদ্ধার করে। আটককৃতরা হলেন, আ. রশীদ ফরাজী, ইকবাল হোসেন, জাকির হাওলাদার ও বাবলু তালুকদার। আ. রশীদ ফরাজী উপজেলার
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে লিগ জিতে কিছুটা হলেও সান্ত্বনা পায় দলটি। আশায় ছিল ফরাসি কাপ জেতারও। তবে ফাইনালে রেনেঁর কাছে পেনাল্টি শুটে হেরেছে পিএসজি। ফাইনাল হারায় স্বাভাবিকভাবেই মন মেজাজ ভালো ছিল না এমবাপ্পে-কাভানিদের। তবে একটু বেশিই হয়তো ক্ষেপে গিয়েছিলেন নেইমার। যার জেরে ম্যাচ শেষে পুরস্কার প্রদানের সময় এক সমর্থকের
দেশে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। কোনও বিচারপ্রার্থী যেন হয়রানির শিকার না হয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব যেমন বিচারকদের, তেমনি আইন পেশার সঙ্গে জড়িতদেরও। মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করার
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’’-এ শ্লোগানে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল দশটায় মির্জাগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায়
মাদারীপুরের কালকিনিতে এক এস,এস,সি পরিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন। সে উপজেলার ভাটবালী আবদুর রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এস,এস,সি পরিক্ষা দিয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপুর এলাকার ওই শিক্ষার্থী একই এলাকার বড়চর লক্ষীপুর গ্রামে তার নানু বাড়ি বেড়াতে যান। রাতে
শুধু নারী বা শিশু নয় পুরুষরাও যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ করে জেলখানা সহ কিছু জায়গায় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার আগে একই সংবাদ সম্মেলনে বেসরকারী চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক নবনীতা চৌধুরী
অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দুদকের (দুর্নীতি দমন কমিশন) তলব নোটিশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর (বীরউত্তম) বাম চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ ফ্যাকো সার্জারির মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রোপচার শেষে সকাল ১১টার দিকে বঙ্গবীর তার মোহম্মদপুরের বাসায় ফিরে
সুপ্রিমকোর্টে মামলার জট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, সুপ্রিমকোর্টে বর্তমানে এত মামলা যে ফাইল রাখার জায়গা নেই। এক কথায় ক্রিটিক্যাল অবস্থা। এভাবে চলতে পারে না। এর সমাধান বের করতে হবে। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এ কথা বলেন। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের সিয়াটলে অনলাইন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটি ক্যাম্পাসে ক্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে গুগলের ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিয়াটল ফায়ার সার্ভিস বিভাগ বলছে, সিয়াটলের দক্ষিণের লেক ইউনিয়নের গুগল ক্যাম্পাসের একটি ভবনের ছাদ থেকে ক্রেনটি পড়ে যায়। পরে এটি নিচে থাকা ছয়টি গাড়িতে আঘাত হানে। ক্রেন ভেঙে নিচে
চলছিলো শুটিং। সবাই ব্যস্ত যার যার কাজে। ডাক এলো ক্যামেরা রেডি। পরিচালক অভিনেতাদের দৃশ্য বুঝিয়ে দিয়েছেন। এবার শট নেওয়া হবে। ঠিক তার আগের মুহূর্তে অজ্ঞান হয়ে গেলেন দীপিকা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে হিন্দি টিভি শো ‘পানিপুরি’র সেটে। সেখানে হঠাৎঅসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকার। ‘পানিপুরি’র প্রযোজক সন্দীপ শিকান্দ সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সোফায়
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ রোববার রাজধানীর নগরভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মেয়র সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, রমজানে চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা নিয়ে এ মতবিনিময় সভা-আয়োজন করা হয়।ব্যবসায়ী নেতারা জানিয়েছেন কিছু কিছু দ্রব্যের দাম কমবে।
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হযরত শেফায়ত উল্লাহ শাহ (রহ:) ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে ব্রীজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, ব্রীজটির নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স জাহেদ এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, মো. হোসেন মেম্বার, মাহবুবুল আলম, মো. জমির, ডা. মোহাম্মদ আবুল ফজল,
চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়ার রনজিত মজুমদার (৪৫), ফখরুল ইসলাম (৪৫), শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৬০) ছাত্র রোমান হোসেন, (৮)ও মনি বেগম(২৫)। শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে
একুশে পদক পাওয়া কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সফল অস্ত্রোপচার হয়েছে। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাতে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১টায় তার অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৮৮ বছর বয়সী এ অভিনেতা আজগর আলী হাসপাতালের অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের
বাংলাদেশের অন্যান্য জেলার মতোই বরিশালে ঢুকছে মরণ নেশা ইয়াবা। তবে মাদক ব্যবসায়ীরা কৌশলে ইয়াবার রং পাল্টিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে নিউ ভাটিখানা শাহজাহান মিয়ার গলি থেকে সাদা রঙের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, নগরীর নিউ ভাটিখানা এলাকায়
স্বরূপকাঠিতে গ্রীষ্মের তাপদাহে জন জীবনে ত্রাহি অবস্থায় বেড়েই চলছে ডায়রিয়ার প্রার্দুভাব। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীদের সংখ্যা। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে বসে রোগীরা চিকিৎসা নিচ্ছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ৪০০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই রয়েছে নারী ও শিশুর সংখ্যা। হাসপাতালের ডাক্তাররা মনে করছেন মাছ ও
ভারতের জেট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। রাজপথে আন্দোলনে নেমেছেন তারা। এর মধ্যেই বিমান সংস্থাটির এক ঊর্ধ্বতন টেকনিশিয়ান শনিবার মহারাষ্ট্রের পালঘাট জেলায় নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। গত ১৭ এপ্রিল জেট এয়ারওয়েজের তরফ থেকে জানানো হয় যে, আপৎকালীন তহবিলের টাকা জোগাড় করতে না পারায় সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এর
কয়েক বছর আগে এক দশকের গৃহযুদ্ধের অবসানের পর গত সপ্তাহে সবচেয়ে রক্তক্ষয়ী জঙ্গি হামলার শিকার হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। এই হামলার ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ইস্টার সানডের সকালে হামলার মূল হোতা হিসেবে ইতোমধ্যে মোহাম্মদ হাশিম জাহরানের নাম উঠে এসেছে। আত্মঘাতী হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে জিহাদি কাজকর্মে যুক্ত ছিলেন