একজন মানুষের পক্ষে সহজে বহনীয় ট্যাংকবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা বলে ইসরাইলের সঙ্গে একটি চুক্তি বাতিল করেছে ভারত। গত বছর ইসরাইলের স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইলের(এটিজিএম) পরীক্ষা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেনি ইসরাইলি ট্যাংক। এতে রাফায়েলের সঙ্গে পাঁচশ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করা হয়েছে।-খবর স্পুটনিকের এ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত গ্রীষ্মের ওই পরীক্ষার সময় বিভিন্ন ক্ষেত্রে ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোঃ হেলালুদ্দিন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি সড়ক পথে প্রথমে উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌছেন। এসময় তাকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী ও কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পে ইনচার্জ রেজাউল করিম ফুলের মালা দিয়ে বরণ করে নেন।সেখানে পৌঁছে সচিব কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের কর্মরত এনজিও আইএনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
স্মার্ট ফোন, গুগল হোমের মতো স্মার্ট হোম স্পিকার বা অন্য কোনও ডিভাইসের মাধ্যমে রেকর্ড হয়ে যায় ব্যবহারকারীর ব্যক্তিগত কথাবার্তা। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য শোনে গুগল। বেলজিয়ান পাবলিক ব্রডকাস্টার ভিআরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডাচ ভাষায় রেকর্ড হওয়া কিছু অডিও প্রকাশ্যে আনার পর এর সত্যতা স্বীকার করেছে গুগল। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-অ্যাসিস্ট্যান্সে রেকর্ড হওয়া কণ্ঠস্বর শুনতে পায় তারা। ভিআরটি তাদের রিপোর্টে উল্লেখ করেছে, বেশির ভাগ
দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ২০০৪ সালে ছোট পর্দার এ সময়ের আরেক তারকা রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন তিনি। তারকা হওয়ার আগে দুইজনই ছিলেন আর আট দশটা সাধারণ প্রেমিক-প্রেমিকার মত। নিজেদের ভালোবাসাকে সফল করতে তাদেরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মোশাররফ করিম জানালেন, বিয়ের চার বছর আগে জুঁইয়ের সঙ্গে তার পরিচয়, এরপর প্রেম এবং বিয়ে। আর দশজনের প্রেমের
বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্যতা সূচকে (এমপিআই) দেখা গেছে, দ্রুত গতিতে দারিদ্র্য বিমোচনকারী দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১ বাস্তবায়নের উপকরণ হিসেবে ব্যবহার হয় এমপিআই। এসডিজির প্রধান লক্ষ্যই হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ভারতে সবচেয়ে দ্রুতগতিতে দারিদ্রতা কমছে। এসব দেশের অন্তত ৯টি সূচকে উন্নতি
সদ্যসমাপ্ত উপজেলা নির্বাচনে দলীয় পদে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচন করেছেন, তাদের সবাইকে ‘সাসপেন্ডে’র সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ইস্যুটি উত্থাপন করলে পুরো বৈঠকজুড়ে
কাবা শরিফ মহান আল্লাহর ঘর। এ ঘরের জেয়ারত ও ইবাদত সব কিছুই পূণ্যের কাজ। আল্লাহ তাআলা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জীবনে একবার হজ ফরজ করেছেন। আর হজের সময় ছাড়াও বছর জুড়েই মুসলিম উম্মাহ ওমরাহ পালনে জড়ো হন এ পবিত্র নগরীতে। এখানে বেশি কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেখানের দোয়া সব সময় আল্লাহ তাআলা কবুল করে নেন। যা ছবিসহ
গত ২৬ জুন পরিকল্পিতভাবে প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে তার স্বামী রিফাতকে ……করে নয়ন ও তার ‘০০৭’ গ্রুপের সদস্যরা। এই সময় মিন্নি হত্যাকারীদের থামানোর চেষ্টা করলেও রক্ষা করতে পারেননি স্বামীর জীবন।ওই ….. পর থেকেই একের পর এক বেরিয়ে আসছে নতুন তথ্য। মিন্নিকে ঘিরেই নয়ন পূর্ব শত্রুতার জের ধরেই …..ঘটায়। জানা যায় রিফাতের আগে নয়নের সাথে বিয়ে হয়েছিল নয়নের। কিন্তু মিন্নি তা
বাংলাদেশের জনশক্তি রফতানির জন্য নতুন ও সম্ভাবনাময় বাজার হতে পারে রাশিয়া। দেশটির ক্রমবর্ধমান শ্রমবাজারে কর্মী পাঠাতে এরইমধ্যে সম্ভাবনা যাচাই করছে সরকার। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল রাশিয়া সফর করেছেন। দেশটিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় নতুন শ্রমবাজার চালুর আগে বেশি কিছু বিষয়ে
২০১৩ সালে শিক্ষার আধুনিকায়নের নামে নবম-দশম শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পাঠ্যবইয়ে ডারউইনের ‘বিবর্তনবাদ’ পাঠ বাদ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। পাশাপাশি পাঠ্যবইয়ে ‘বিবর্তনবাদ’ অন্তর্ভুক্তির সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং রাষ্ট্রীয় সব কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখারও দাবি জানান তিনি। শুক্রবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ
বরগুনার বেতাগীতে বিদ্যুত স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার পার্শবর্তি ডোকলাখালি গ্রামে গাছ কাটতে গেলে বিদ্যুত স্পৃষ্টের ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত শাহেব আলী(৫০) সকালে গাছ কাটার দিনমজুর হিসেবে গাছ কাটতে গেলে বৈরী আবহাওয়ায় গাছে সাথে বিদ্যুতিক ক্যাবল সংস্পর্শে আসলে বিদ্যুতায়ন হয় ঘটনাস্থলেই মারা যায় তিনি। নিহত ব্যাক্তি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু কদমআলী হাওলাদার এর ছেলে। ইতোমধ্যে,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষককে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের নিজের কক্ষে অভিযুক্ত শিক্ষককে তালাবদ্ধ করে তার বিচার দাবি করে শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষকের নাম এটিএম এনামুল জহির। তিনি আইন বিভাগের সহযোগী অধ্যাপক। মারধরের শিকার শিক্ষার্থী হলেন সুপ্ত। তিনি চারুকলা বিভাগের সিরামিকস এন্ড স্কাল্পচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মাধরের শিকার শিক্ষার্থীর অভিযোগ, আমি আমার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদে এক হজযাত্রীর কাছ থেকে ৫ হাজার সৌদি রিয়েল ও একটি মোবাইল চুরি হয়েছে। মসজিদটিতে নিরাপত্তা পর্যবেক্ষণ করার কোনো সিসি ক্যামেরা নেই। শুক্রবার (১২ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটেছে। ঘটনার শিকার মো. নুরুল আবসারের (৬০) শুক্রবার রাত ৯টার হজফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর
যেকোনো ক্ষেত্রে বাংলাদেশি পণ্য বর্ণনা করার সময় ‘ভেজাল’ শব্দের পরিবর্তে ‘নিম্ন মান’ শব্দ ব্যবহারে গণমাধ্যম ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। শুক্রবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে বিপণন পেশাজীবীদের এক দিনব্যাপী সম্মিলনে তিনি বলেন, "ভেজাল শব্দটি বিশ্ব বাজারে থাকা দেশীয় পণ্যের ক্ষতি করবে। এ অবস্থায় বিদেশি পণ্য বাজার দখল করে নিতে পারে।’ ইউএনবি জানায়, বাংলাদেশ মার্কেটার্স
বরিশালের আগৈলঝাড়ায় উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে পুলিশী নিরাপত্তার মদ্যে উপজেলার উত্তর বড় মগড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে শ্রী জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রার প্রতিকৃতি রথে বসিয়ে উপজেলা সদরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত জগন্নাথ মন্দির পর্যন্ত বিভিন্ন বয়সী হাজার হাজার ভক্ত পর্যন্ত রথ টেনে নিয়ে যান। অন্যদিকে
ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় শিশু ধর্ষণকারীদের যৌন সক্ষমতা নষ্ট করার আইন চালু করেছে ইউক্রেন। ধর্ষণ ও শিশু নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হলে এই আইনের আওতায় ১৮ থেকে ৬৫ বছরের পুরুষের দণ্ড কার্যকর করা হবে। ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইন। ২০১৭ সালে ইউক্রেনে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয় বাস্তবে শিশুদের যৌন হামলার
রাঙ্গুনিয়ায় প্লাবন ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বৃহষ্পতিবার (১১ জুলাই) বিকেলে পারুয়া, দক্ষিণ রাজা নগর ও রাজা নগর ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে ৮০ পরিবারের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা। [https://enews71.com/content/post/5d289df0d71e0.jpg] ইউএনও মো. মাসুদুর রহমান
‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর দায়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাব-১ এর সাইবার মনিটরিং সেল কিছুদিন আগে Newseye24.Com নামে একটি নিউজ পোর্টাল শনাক্ত করে। নিউজ পোর্টালটির কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায় যে,
আজ শুক্রবার একযোগে দেশের ৩৭ টি জেলা শহরে পরিচ্ছন্ন অভিযান ও ক্যাম্পিং সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিডি ক্লিনের সদস্যরা শুরুতেই একটি শপথ বাক্য পাঠ করেন। পরে বৃষ্টি উপেক্ষা করে পরিচ্ছন্ন অভিযান শুরু করে বরগুনার পৌরসভা কার্যালয় থেকে বরগুনা নদী বন্দর পর্যন্ত গিয়ে শেষ হয়। চাই একটি পরিচ্ছন্ন সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশটাকে ভালবেসে এভাবেই রাস্তা,ঘাট এবং মানুষের দ্বারে দ্বারে
পিরোজপুরের নেছারাবাদে তাজমহল এন্টারপ্রাইজ নামে একটি রড সিমেন্টের দোকানের ভিতর থেকে রড নামানোর সময় রডের নিচে চাপা পড়ে শাকিল(৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। দোকানের অন্যেন্য কর্মচারীরা প্রায় মিনিট দশের মত চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠিয়েছেন। তাজমহল এন্টারপ্রাইজ BSRM এর অনুমদিত
তীব্র পানির স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে শতশত মিষ্টি কুমড়া। ভেসে যাওয়া কুমড়া উদ্ধারে পিছু পিছু ছুটছেন কয়েকজন নারী ও পুরুষ। অদূর থেকে উচ্চ কণ্ঠে কয়েক যুবক চিৎকার করে বলছেন, ‘হায় হায় রে, আহেন দেইখ্যা যান, যাত্রাবাড়িতে ৮৮ সালের বন্যা।’ যুবকদের একজন তার পরিচিত একজনকে উদ্দেশ করে বলছিলেন, ‘সাবধান! খেয়াল কইরো, পানি থাইক্যা কুমড়া তুলতে গিয়ে আবার পকেটের মোবাইল না পইড়া যায়। আজ
ভোলার বোরহানউদ্দিনে উপজেলার বাংলাবাজার-নতুনবাজার(কেরামতগঞ্জ) সড়কটি প্রায় ১৫ বছর কোন প্রকার সংস্কার না হওয়ায় বর্তমানে কাচা না পাকা সড়ক তা বোঝা যাচ্ছেনা। ওই সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় কোন যানবাহন চলালাচল করতে পারছেনা। বর্ষা মৌসুমে বড় গর্তের ভিতর পানি জমে থাকায় একটি প্রাইমারী ও একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীর উপস্থিতি অর্ধেকে নেমে আসে। এছাড়া চরম ভোগান্তিতে চলাফেরা করছে এলাকাবাসী। কিছু
ফের দক্ষিণাঞ্চলীয় নেপাল থেকে কাঠমাণ্ডু পৌঁছে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান। বন্ধ রয়েছে নেপালের ত্রিভুবন বিমানবন্দর। দুর্ঘটনা কবলিত বিমানটিতে ৬৬ জন যাত্রী ছিল। শুক্রবার অবতরণের সময় রানওয়ে থেকে ১৫ মিটার দূরে ছিটকে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। এতে অন্তত দু’জন আহত হয়েছেন। ত্রিভুবন বিমানবন্দরের মহা-ব্যবস্থাপক রাজ কুমার ছেত্রী বার্তাসংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনা কবলিত বিমানটিতে সরিয়ে বিমানবন্দর ফের চালু করতে কাজ
তিনদিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন। এ সফরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথা রয়েছে। বাংলাদেশের পাশাপাশি তিনি তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফরে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথম ঢাকা সফরে আসছেন লি নাক-ইয়ুন। সফর চলাকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি