
প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১:৫৪

পিরোজপুরের নেছারাবাদে তাজমহল এন্টারপ্রাইজ নামে একটি রড সিমেন্টের দোকানের ভিতর থেকে রড নামানোর সময় রডের নিচে চাপা পড়ে শাকিল(৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। দোকানের অন্যেন্য কর্মচারীরা প্রায় মিনিট দশের মত চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠিয়েছেন। তাজমহল এন্টারপ্রাইজ BSRM এর অনুমদিত ডিলার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব